লোড হচ্ছে...
ইংরেজি মাধ্যমে ১২০ মিনিটের এ পরীক্ষায় আটটি প্রশ্ন ছিল। প্রতিটি প্রশ্নের মান ছিল ১০ নম্বর। ক্যালকুলাস, অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, সংখ্যাতত্ত্ব ও কম্বিনেটরিক্স থেকে প্রশ্ন করা হয়।
২২ দিন আগে

বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেয়া পেসার এখন হাসান মাহমুদ। মাত্র ১২ টেস্টেই পাঁচবার ইনিংসে পাঁচ বা এর বেশি উইকেট নিয়েছেন হাসান।
২২ দিন আগে

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে আহত হন সেনাসদস্য তিতাস শেখ। পরে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে তার মৃত্যু হয়।
২২ দিন আগে

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি আদালতে নিজের স্ত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি স্বীকার করেছেন যে, স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়ার পর তিনি তার লাশ টুকরো টুকরো করেছিলেন।
২২ দিন আগে

সকালে মেজর (অব.) আখতারুজ্জামান ঢাকা হতে কিশোরগঞ্জ যাওয়ার পথে কটিয়াদী-মঠখোলা সড়কে কটিয়াদী সিমানায় থেকে শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে জামায়াতের নেতাকর্মীরা বরণ করে কটিয়াদী বাসস্ট্যান্ডে সংবর্ধনা মঞ্চে নিয়ে আসেন।
২২ দিন আগে

‘বর্তমান বিশ্বে বিদেশী ভাষায় দক্ষতা অর্জন কেবল অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা নয়; বরং উচ্চশিক্ষা, কর্মসংস্থান, সাংস্কৃতিক বিনিময়, গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।’
২২ দিন আগে

আমি সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়রা ভুল করে এটাকে চিতাবাঘ বললেও এটা মূলত মেছোবাঘ বা মেছো বিড়াল। এর নামের সাথে বাঘ কথাটি থাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
২২ দিন আগে

আমূল পরিবর্তনের প্রচেষ্টার অংশ হিসেবে চলতি অর্থবছরে স্বাস্থ্যখাতে রেকর্ড ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, যা জাতীয় বাজেটের মোট বরাদ্দের ৭ দশমিক ৪ শতাংশ।
২২ দিন আগে

‘এনসিপি ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করেছে। তাদের নিষিদ্ধ করেছে, বিচারের মুখোমুখি করেছে। সবগুলো পদক্ষেপ কিন্তু এই ছাত্র আন্দোলনের ফলাফল। কিন্তু বিএনপি এ পর্যন্ত কী পদক্ষেপ নিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে।’
২২ দিন আগে

ফ্যাসিবাদী ও আলেমবিদ্বেষী সরকারের হাত থেকে জনগণকে উদ্ধার করতে লেগেছে দীর্ঘ ১৭ বছর। রক্ত দিয়েছেন আলেম-ওলামা ও ছাত্রসমাজ। জাতিসংঘের হিসাবমতে কেবল জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানেই এক হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন।
২২ দিন আগে

মরিশাসের প্লেইন-দে-পাপাইয়ে একটি শিল্প কারখানায় কন্টেইনার ধসে তিন বাংলাদেশী শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার (৪ নভেম্বর) এই দুর্ঘটনা ঘটে।
২২ দিন আগে

আইনমন্ত্রী বলেন, ‘ওকালতিতে শর্টকাটে টাকা আয়ের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না। ভালো আইনজীবী হতে হলে পরিশ্রমী ও সৎ হতে হবে।’
২২ দিন আগে

‘১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের চর্চা ও জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্ব শক্তিশালী করার নতুন সুযোগ তৈরি হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সুযোগকে কাজে লাগিয়ে বন্ধ দরজা খুলে দিয়েছিলেন।’
২২ দিন আগে

পদ্মা নদীর চর শালেপুর ও চর মির্জাপুর এলাকার মধ্যবর্তী অংশে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে মাছ শিকারের ব্যবস্থা করা হয়েছিল। এতে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি মাছের অবাধ বিচরণ ও প্রজনন ব্যাহত হচ্ছিল।
২২ দিন আগে

সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে সম্মিলিত উদ্যোগে কোটি টাকা ব্যয়ে স্টিলের সেতু ও সংযোগ সড়ক নির্মাণ করছে গ্রামবাসী।
২২ দিন আগে

প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে সারাদেশকে আটটি অঞ্চলে ভাগ করা হয়েছে। যেখানে বরিশাল অঞ্চলের ১১টি জেলার চারটি পাবলিক ও পাঁচটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ১৭টি সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে বরিশাল পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নিতে মোট ১৪০ জন শিক্ষার্থী নিবন্ধন করে।
২২ দিন আগে

এই আন্দোলনের অন্যতম প্রধান দাবি হচ্ছে আবাসনের অধিকার নিশ্চিত করা। ইউরোপের বিভিন্ন দেশে বাড়ি ও ফ্ল্যাটের দাম এবং বাড়িভাড়া সাধারণ মানুষের আয়ের তুলনায় অনেক দ্রুত বেড়েছে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য উপযুক্ত আবাসন পাওয়া কঠিন হয়ে পড়েছে।
২২ দিন আগে

সংবাদ সম্মেলনে পোশাকশ্রমিকদের আন্দোলনের আড়ালে সহিংসতা ছড়ানোর অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘পলাতক শক্তি দেশের বাইরে থেকে নানা কর্মকাণ্ড পরিচালনা করছে। পোশাকশ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উসকানি দিচ্ছেন। এর মাধ্যমে ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা চলছে।’
২২ দিন আগে

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, রায়পুর উপজেলায় প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফসল আবাদ হয়। তবে আবাদি জমির বাইরে বাড়ির আঙিনা, উঁচু জমি ও বসতভিটাসহ বিভিন্ন স্থানে রয়েছে সুপারির বাগান। এসব বাগান উপজেলার কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
২২ দিন আগে

রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ কে. বি. এম. রুহুল কুদ্দুস মোবাইল ফোনে জানান, গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও সম্ভাব্য সংঘাত এড়াতে নিরাপত্তাজনিত কারণে প্রথমবারের মতো বিকল্প পথে পারমাণবিক জ্বালানি প্রকল্পে নিয়ে আসা হয়েছে।
২২ দিন আগে


