
আইনজীবীদের শুধু মক্কেলের ফি বা আর্থিক সামর্থ্য বিবেচনা না করে ন্যায়বিচার নিশ্চিতের মানসিকতা নিয়ে আদালতে দাঁড়ানোর আহবান জানিয়েছেন আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান।
তিনি বলেছেন, ‘পেশাগত জীবনে ভালো আইনজীবী হতে হলে সৎ, পরিশ্রমী ও মানবিক হতে হবে।’
শুক্রবার রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা, ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘ওকালতিতে শর্টকাটে টাকা আয়ের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না। ভালো আইনজীবী হতে হলে পরিশ্রমী ও সৎ হতে হবে।’
তিনি বলেন, আগামী প্রজন্ম সঠিক পথ দেখিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তাদের গড়া সেই পথ হবে মসৃণ ও প্রগতিশীল। এছাড়া পেশাগত জায়গায় মানবিক হওয়ার পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








