লোড হচ্ছে...
সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে বিদেশে নেয়ার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। পলাতক স্বৈরাচারের আমলে তাদের লোকজন এভাবে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে। এসব কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। কোনো কোনো ক্ষেত্রে শ্রমিক নেয়া স্থগিত অথবা কমিয়ে দিয়েছিল।
১ দিন আগে

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট এক লাখ ৬৭ হাজার ৩১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে এক লাখ ৬১ হাজার ১৯৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
১ দিন আগে

অভিযানকালে বাজারের বিভিন্ন ফল, শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানও তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা হালনাগাদ রাখা, যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বা ওষুধ বিক্রি থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেয়া হয়।
১ দিন আগে

বাসটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ছিল। ২০২৪ সালে বাসটি নিলামে বিক্রির উদ্যোগ নেয়া হলে এর পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ভাস্কর্যের আদলে সংরক্ষণের দাবি জানায় শিক্ষার্থীরা। এ দাবিতে গণস্বাক্ষরসংবলিত স্মারকলিপিও ভিসি বরাবর জমা দেন তারা। তবে বাসটি সংরক্ষণ করা হলে এর বিনিময়ে নতুন বাস পাওয়া যাবে না বলে তখন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল।
১ দিন আগে

কোচিং সেন্টারের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানায় পুলিশ।
১ দিন আগে

সাক্ষাৎকালে দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ে একসাথে কাজ করার বিষয়ে একমত হন তারা।
২ দিন আগে

সানারপাড় মহাসড়কে মো: লতিফের বাসের গ্যারেজ ও ইউটার্ন সংলগ্ন সড়কের পাশে ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাস পার্ক করা ছিল। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
২ দিন আগে

পার্কিংয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বত্তরা। এ ঘটনায় বাসের ভেতর ঘুমিয়ে থাকা এক হেলপার নিহত হয়েছেন।
২ দিন আগে

রাজধানীর পল্লবী, মহাখালী, বসিলা, বাড্ডা ও রামপুরা এলাকায় পাঁচটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং মিছিল করেছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।
২ দিন আগে

দেশের ইসলামী ব্যাংকিং খাতে আমানত ও বিনিয়োগে প্রবৃদ্ধি অব্যাহত থাকলেও বৈদেশিক রেমিট্যান্স আহরণ, রফতানি আয় সংগ্রহ এবং জনবল ব্যবস্থাপনায় দুর্বলতার চিত্র উঠে এসেছে বাংলাদেশ...
২ দিন আগে

বাংলাদেশ থেকে কর্মী নিতে তার ভিসা, বিমান টিকিট ও সিন্ডিকেট খরচ নিয়োগকর্তা মালয়েশিয়া পার্টেই পরিশোধ করে দিচ্ছে। ফলে গুরুত্বপূর্ণ এই তিন খাতে কর্মীদের...
২ দিন আগে

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি নিয়ে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
২ দিন আগে

বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার দেশের চিকিৎসাব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এসব প্রতিষ্ঠানের সেবার মান ও নিয়মকানুন অনুসরণ নিয়ে জনমনে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। এ কারণে সরকার সম্প্রতি এ বিষয়ে জোরালো পদক্ষেপ নিতে শুরু করেছে।
২ দিন আগে

ঠাকুরগাঁওয়ে আন্তজেলা বাস মালিক সমিতির কোন্দলের কারণে ১৬ দিন ধরে বন্ধ রয়েছে ঠাকুরগাঁও এর সাথে উত্তরবঙ্গের প্রায় সবগুলো জেলার বাস চলাচল। এতে একদিকে যেমন চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা, অন্যদিকে মানবেতর জীবন যাপন করছে মোটর শ্রমিকরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে দ্রুত এ সমস্যার নিরসন করা হবে।
২ দিন আগে

মালয়েশিয়ার কুয়ালালামপুরের কাম্পুং মেলায়ু কেপং এলাকায় ভয়াবহ ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে ৩৪ বছর বয়সী এক বাংলাদেশী প্রবাসী কর্মী নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের দীর্ঘ উদ্ধার অভিযানে তার লাশ উদ্ধার হয়।
২ দিন আগে

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে একটি বাস গভীর খাদে পড়ে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন।
২ দিন আগে

সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সকল প্রকার যানবাহন সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে বিকেল ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
২ দিন আগে

২৬ বছর পর হাম নির্মূলের মর্যাদা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
২ দিন আগে

জার্মানি, অস্ট্রিয়া ও ডেনমার্কসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচটি দেশ রুয়ান্ডায় অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য একটি কেন্দ্র স্থাপনে সোমবার (১৬ নভেম্বর) চুক্তির কথা জানিয়েছে। ইইউর বাইরে এ ধরনের কেন্দ্র এটিই প্রথম।
২ দিন আগে

বিআরটিসির জেনারেল ম্যানেজার (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতিমা বেগম বলেন, ‘এসব বাস পরিচালনার জন্য হালকা যানবাহন চালানোর লাইসেন্সধারী নারী চালকদের ভারী যানবাহন চালানোর উপযোগী করে গড়ে তুলতে বিআরটিসির প্রশিক্ষণ কার্যক্রম শিগগিরই শুরু হবে।’
২ দিন আগে


