
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর (শনিবার) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
এদিন ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজটমুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সকল প্রকার যানবাহন সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে বিকেল ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তঃবাহিনী সংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








