রুয়ান্ডায় অভিবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছে ইইউয়ের পাঁচটি দেশ
রুয়ান্ডায় অভিবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছে ইইউয়ের পাঁচটি দেশ। সংগৃহীত ছবি

জার্মানি, অস্ট্রিয়া ও ডেনমার্কসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচটি দেশ রুয়ান্ডায় অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য একটি কেন্দ্র স্থাপনে সোমবার (১৬ নভেম্বর) চুক্তির কথা জানিয়েছে। ইইউর বাইরে এ ধরনের কেন্দ্র এটিই প্রথম।

Advertisement

মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে থাকা এ উদ্যোগের ঘোষণা দেয়া হয় ভিয়েনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে।

অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার বলেন, ‘আমরা ২০২৭ সালে রুয়ান্ডায় প্রথম প্রত্যাবাসন কেন্দ্র চালু করার পরিকল্পনা করেছি।’

এ উদ্যোগে গ্রিস ও নেদারল্যান্ডসও রয়েছে।

সূত্র : বাসস