
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ে একসাথে কাজ করার বিষয়ে একমত হন তারা।
এছাড়া সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেন। ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরো জোরদারের আশাবাদ ব্যক্ত করেন উভয়পক্ষ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








