দুর্ঘটনাস্থল
দুর্ঘটনাস্থল। সংগৃহীত ছবি

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে একটি বাস গভীর খাদে পড়ে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন।

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে রাজ্যের তেহরি গাড়ওয়াল জেলায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, বাসটি হরিদ্বার থেকে চামোলির দিকে যাচ্ছিল। ঋষিকেশ-কীর্তিনগর জাতীয় মহাসড়কে একটি সেতুর কাছে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এ সময় বাসটিতে ৩৪ জন যাত্রী ছিলেন। 

পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন এবং ২৫ জন আহত হয়েছেন। আহতদের ঋষিকেশের এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের মধ্যে বাসের চালক ও কন্ডাক্টরও রয়েছেন।

এদিকে, এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

সূত্র : ইন্ডিয়া এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস