লোড হচ্ছে...
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
১০ অক্টোবর, ২০২৬

তোফাজুল ইসলাম বাইসাইকেলে করে কলার বাগানে যাচ্ছিলেন। পথে খালে আলমপুর উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে তার বাইসাইকেলের ধাক্কা লাগে।
৯ অক্টোবর, ২০২৬

নানির বাড়িতে আসার উদ্দেশে রাতে সিলেট থেকে ট্রেনে চড়ে কুমিল্লায় পৌঁছান আরমান। সেখান থেকে শুক্রবার ভোররাতে কোম্পানীগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তিনি রওনা হন। পথিমধ্যে চরবাকর এলাকায় পৌঁছালে কুমিল্লামুখী একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।
৯ অক্টোবর, ২০২৬

সিলেট-ঢাকা মহাসড়কের চাঁনপুর এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স, সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাস ও শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।
৯ অক্টোবর, ২০২৬

হতাহতরা হাট থেকে গরু কিনে একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে করে বাড়িতে ফিরছিলেন। রাস্তায় কড়ই গাছ উপড়ে পড়ে সৃষ্ট হওয়া গর্তে চাকা পড়ে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
৯ অক্টোবর, ২০২৬

রাশিয়া ও ইউক্রেন গতরাতে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে কমপক্ষে চারজন নিহত এবং আরো ২১ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
৯ অক্টোবর, ২০২৬

সকালে দোকান থেকে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি লেগুনা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ অক্টোবর, ২০২৬

তুরস্কের ইস্তাম্বুলে একটি ভবনের নিচের কয়েকটি তলা ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে তিনজনই শিশু।
৯ অক্টোবর, ২০২৬

মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যের একটি কারাগারে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৬ জন।
৯ অক্টোবর, ২০২৬

অবরুদ্ধ গাজায় দিনভর ইসরাইলের চালানো পৃথক হামলায় এক শিশুসহ কমপক্ষে সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা শহর, আল-সুদানিয়া এলাকা, রাফাহর আল-মাওয়াসি, বানি সুহাইলা এবং উত্তর-পূর্ব খান ইউনিসে এসব হামলা চালানো হয়।
৯ অক্টোবর, ২০২৬

৭ সেপ্টেম্বর দেশে ফেরার প্রস্তুতি নিয়ে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে রওনা হলে তায়েফের আল-খুরমা এলাকায় সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন। এ দুর্ঘটনায় চার প্রবাসী নিহত হন। তাদের মধ্যে দু’জন ছিলেন সিলেটের কানাইঘাটের বাসিন্দা।
৮ অক্টোবর, ২০২৬

দুপুরে বলড়া-ধুলশুড়া আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় কচুয়ার মোড় এলাকায় একটি দ্রুতগতির ইজিবাইকের সাথে ভ্যান গাড়িটির সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ইয়ারদ্দি বেপারী গুরুতর আহত হন।
৮ অক্টোবর, ২০২৬

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনাবাহিনী দাবি করেছে, তাদের হামলায় এক হাজার ৮৬০ হাউছি যোদ্ধা নিহত হয়েছেন।
৮ অক্টোবর, ২০২৬

বাদ আছর গ্রামের একটি মসজিদে নিহত দুই প্রবাসীর জানাজা শেষে তাদের নিজ-নিজ পারিবারিক করবস্থানে দাফন করা হবে বলে জানান পরিবারের সদস্যরা।
৮ অক্টোবর, ২০২৬

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির রাজধানী রিয়াদসহ দু’টি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় তিনজন নিহত হয়েছেন। ইয়েমেনের হাউছিরা দাবি করেছে, তারা উভয় বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে।
৮ অক্টোবর, ২০২৬

কাভার্ড ভ্যান ও বাসের সংঘর্ষে কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের এক যাত্রী আহত হয়েছেন।
৮ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে স্বাধীন ট্রাভেলস পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশাচালকসহ আরো ৫ জন।
৭ অক্টোবর, ২০২৬

বুধবার দুপুর ১২টার দিকে শিশুটি খেলতে খেলতে বাড়ির সামনে রাস্তার উপর উঠে পরে। এ সময় গরুবোঝাই একটি নছিমন শিশু নূর ইসলামকে চাপা দেয়।
৭ অক্টোবর, ২০২৬

ইউক্রেনে বুধবার (৭ অক্টোবর) ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে আটজন নিহত হয়েছেন এবং আবাসিক ভবন, শিল্প স্থাপনা ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।
৭ অক্টোবর, ২০২৬

গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি গণহত্যার তিন বছরে ২০ হাজার ৭৪৮ জন ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া এক হাজার ৫৮ জন শিক্ষা ও প্রশাসনিক কর্মীও নিহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
৭ অক্টোবর, ২০২৬


