সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত। প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক উল্টে মিজান শেখ (৫০) নামে এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছেন।

Advertisement

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে যশোর-কালনা মহাসড়কের রামপুর দরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নড়াইলের হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মিজান শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি গ্রামের মরহুম পহম শেখের ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্র জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষীপাশা  থেকে ইজিবাইকে করে ঈশানগাতি গ্রামের দিকে যাচ্ছিলেন মিজান শেখ। পথিমধ্যে যশোর-কালনা মহাসড়কের রামপুর দরগার সামনে এলে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মিজান শেখ গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে নড়াইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।