অজ্ঞাত গাড়ির চাপায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটি
অজ্ঞাত গাড়ির চাপায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটি। নয়া দিগন্ত

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় মো: ওয়াসিম (৪১) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।

Advertisement

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের রেডিও কলোনির মিলিটারি ফার্ম সংলগ্ন ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোচালক মো: ওয়াসিম মানিকগঞ্জ সদর উপজেলার মরহুম পেয়ার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে ইউটার্নে অটোচালক ওয়াসিম তার অটোটি ঘুরানোর সময় অজ্ঞাত গাড়ি পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তার অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

সাভার হাইওয়ে থানার উিউটি অফিসার (এসআই) কামরুল ইসলাম রাতে নয়া দিগন্তকে বলেন, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি। নিহতের পরিবার থানায় আসছেন।