
স্পেনের মাদ্রিদে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে পৌঁছেছে।
কাস্তিয়া লা মাঞ্চার আঞ্চলিক সরকার ৬৮ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা আরো জানিয়েছে, এ পর্যন্ত ৫৮ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এছাড়া উদ্ধারকর্মীরা জীবিত ও মৃতদের উদ্ধারে কাজ করছে।
এর আগে, স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে তোলেদো প্রদেশে মাদ্রিদের সাথে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলকে সংযোগকারী রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
স্পেনের রেল ব্যবস্থা পরিচালনাকারী সংস্থা এডিআইএফ জানিয়েছে, বুধবার সকালে তোলেদো প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। রাজধানী মাদ্রিদ থেকে দক্ষিণ-পশ্চিম স্পেনের সেভিল অভিমুখে একই দিকে যাত্রা করছিল দ্রুতগতির ট্রেন দু’টি। এ সময় একটি দ্রুতগতির ট্রেন রেললাইনে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেনকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রেনের বগিগুলো দুমড়ে-মুচড়ে যায়।
জানা যায়, ট্রেন দু’টিতে তখন ৫০০ জনের বেশি যাত্রী ছিল।
উল্লেখ্য, জানুয়ারি মাসে দক্ষিণ স্পেনে একই দু’টি কোম্পানির অর্থাৎ রেনফে ও ইরিও কোম্পানির দ্রুতগতির ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
সূত্র : এপি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








