
নারায়ণগঞ্জের বন্দরে বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত চারজন।
বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দর কেওডালা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গাইবান্ধার উত্তর খাগুরা গ্রামের শফিকুল ইসলাম (৩৫) ও তার ছেলে বিপুল (৪)। কাঁচপুর হাইওয়ে পুলিশের এসআই শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই শফিউল আলম জানান, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে বাসের সাথে উল্টোপথে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার সময় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন শফিকুল ইসলাম ও তার ছেলে বিপুল। দুই যানের সংঘর্ষে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরো অন্তত চারজন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
কাঁচপুর হাইওয়ে পুলিশের এসআই শফিউল আলম জানান, দুর্ঘটনার পর ট্রাক ও বাস জব্দ এবং ট্রাকচালককে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। তবে বাসচালক দুর্ঘটনার পর পালিয়ে যায়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








