
রাজধানীর রামপুরা ব্রিজের ওপর রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় মোহাম্মদ শহীদুল্লাহ (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহীদুল্লাহ ডেমরার নড়াইবাগ এলাকার বাসিন্দা হারুন অর-রশিদের ছেলে।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ জুয়েল রানা জানান, রামপুরা ব্রিজের ওপর রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন শহীদুল্লাহ। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়।
তিনি আরো জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








