সড়ক দুর্ঘটনা, ট্রাকচাপা, নিহত, প্রবাসী, বিয়ে
সড়ক দুঘটনায় নিহত প্রাবাসী তানভীর হাওলাদার। নয়া দিগন্ত

মাদারীপুরে ট্রাকের চাপায় তানভীর হাওলাদার (২৫) নামে এক ইতালি প্রবাসী নিহত হয়েছেন। ১৫ দিন আগে তার বিয়ে হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

Advertisement

বুধবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুরে এ ঘটনা ঘটে। 

নিহত তানভীর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার রাতে মোটরসাইকেল চালিয়ে মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফিরছিলেন তানভীর। ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।