লাশ
লাশ। প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

Advertisement

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মকবুল হোসেন দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামের মরহুম ফেলান উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে মকবুল ও শাহাবুদ্দিনের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মকবুলের মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন— রাশেদুল ইসলাম, রেজাউল করিম, মোকছেদুল ইসলাম, আবিল হোসেন, মিন্টু মিয়া, মঞ্জু মিয়া, লিটন মিয়া, নজরুল ইসলাম, শাহাবুদ্দিন, নিরফুল, কল্পনা বেগম, নুর ভানু, শিল্পী বেগম, খোরশেদা বেগম, ফাতেমা ও শাবানা খাতুন। তারা সবাই দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামের বাসিন্দা।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।