হামলায় আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়া হচ্ছে
হামলায় আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়া হচ্ছে। সংগৃহীত ছবি

ইউক্রেনের দিনিপ্রো শহরের প্রধান রেলস্টেশনের একটি ব্যস্ত প্ল্যাটফর্মে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে ১৩ জন নিহত এবং আরো ১৪ জন আহত হয়েছেন। 

Advertisement

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় রেল কোম্পানি ‘উক্রজালিজনিৎসিয়া’ জানিয়েছে, একটি ট্রেন জাপোরিঝিয়া শহরের উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় একটি জেটচালিত ড্রোন ওই প্ল্যাটফর্মে আঘাত হানে।

আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দ্র হানঝা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, এ ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে এক শিশুসহ ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘ভয়াবহ’ বলে নিন্দা জানিয়েছেন।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও রাশিয়া হামলা চালিয়েছে। এ হামলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে আরো কয়েকটি এলাকায় রাশিয়া হামলা চালিয়েছে। এর মধ্যে রিভনে অঞ্চলে হামলায় একজন নিহত হয়েছেন।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ বার্তাসংস্থাগুলো জানিয়েছে, কৃষ্ণসাগরে ইউক্রেনীয় সামরিক বাহিনীর ব্যবহৃত একটি কার্গো জাহাজে রুশ বাহিনী হামলা চালিয়েছে।

সূত্র : আল জাজিরা