দাদা, বাবা, শিশু, হত্যা, কুপিয়ে জখম, লাশ উদ্ধার, নিহত, মৃত্যু
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দাদার সাথে দেখা করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় শিশু তওবার (৬) নিহতের পর তার বাবা গোলাপ হোসেনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত গোলাপের বাড়ি রামকৃষ্ণদী গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে একই ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন। তার বাবা জয়নাল মিয়া গত পাঁচ বছর ধরে রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় কাজ করছেন।

এর আগে, বুধবার বিকেল ৫টার দিকে দাদার সাথে দেখা করে ফেরার পথে তওবা ও তার বাবার ওপর হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের একটি ইটভাটার কাছে পরিত্যক্ত জমি থেকে শিশু তওবার লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় তার বাবা গোপালকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সিরাজদিখান থানার ওসি মো: আলাউদ্দিন নয়া দিগন্তকে জানান, কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।