লোড হচ্ছে...
লংমার্চের গাড়িবহর খুলনার শিববাড়ী থেকে ফুলতলার দিকে যাওয়ার পথে ফুলবাড়ীগেট এলাকায় পৌঁছানোর আগেই হেলমেট পরা কয়েক ব্যক্তি পরপর চার-পাঁচটি ককটেল নিক্ষেপ করেন।
১ দিন আগে

শিল্প পুলিশ-১-এর অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ‘শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আহত হওয়ার খবর এসেছে। তবে প্রাথমিকভাবে জানাতে পারছি না।’
১ দিন আগে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারপতির বাসায় চার থেকে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়। আমরা অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করি এবং পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় জনগণের সহায়তায় আমরা চারজনকে আটক করেছি।’
২ দিন আগে

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ‘ভাটারা নতুন বাজার এলাকা থেকে মোছা: রোজিনা আক্তার আবিদা নামে এক নারী এসিডে দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন তার শরীরে ২০ শতাংশ দগ্ধ হয়েছেন। আমরা তাকে জাতীয় বার্নে ভর্তি দিয়েছি।’
৬ দিন আগে

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে দৈনিক আমার দেশ-এর প্রেসের সামনে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ঘটনায় প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন ও সামনের পানের দোকানি রিনা খানম আহত হয়েছেন। তাদের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
৬ দিন আগে

একপর্যায়ে আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
১৫ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল ছুড়ে মারে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
১৭ দিন আগে

উত্তরা বিভাগের উপ-কমিশনার রেজাউল করিম বলেন, ‘হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা চলে যান। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।’
২০ দিন আগে

উত্তর কোরিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বাড়ছে উত্তেজনা
২০ দিন আগে

পাকিস্তান নৌবাহিনীতে সদ্য যুক্ত হ্যাঙ্গর শ্রেণির একটি ডুবোজাহাজ প্রথমবারের মতো তাজা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মহড়া আরব সাগরে চালিয়েছে। মহড়ায় ডুবোজাহাজটি একটি জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে নির্ধারিত...
২৭ সেপ্টেম্বর, ২০২৬


