
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় খুলনা থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে কেসিসির নিরাপত্তা শাখার সুপার আলমগীর কবির বিশ্বাস বাদী হয়ে খুলনা সদর থানায় মামলাটি করেন।
মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও কেসিসি সূত্রে জানা যায়, রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার পর মোটরসাইকেলে করে এসে কয়েকজন দুর্বৃত্ত নগর ভবনের সিঁড়ি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আশপাশের লোকজন ও পুলিশ মিলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন জানান, আজ (সোমবার) সন্ধ্যার পর কেসিসির পক্ষ থেকে মামলা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা রয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








