পেট্রোলবোমা নিক্ষেপ, পেট্রোলবোমা, দুর্বৃত্ত, বারবাজার রেলওয়ে স্টেশন, অফিস রুম, আগুন, নথিপত্র
বিস্ফোরণের পরের দৃশ্য। নয়া দিগন্ত

ঝিনাইদহের কালীগঞ্জে রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

Advertisement

রোববার (১৫ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

বারবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত ৩টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা অফিস রুমের দরজায় দুটি ও মালামাল রাখার বাক্সে একটি পেট্রোলবোমা নিক্ষেপ করে পালিয়ে যান। এতে কাঠের দরজায় আগুন ধরে যায়। অফিস রুমের দরজা বন্ধ থাকায় ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও মূল্যবান নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, রাতে বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি পেট্রোলবোমা সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ও দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।