উত্তরায় শ্রমিক আন্দোলন, পোশাক শ্রমিকদের বকেয়া বেতন, ৩০ হাজার টাকা মূল বেতন, টিয়ারশেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড, জলকামান ব্যবহার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের গাড়ি ভাঙচুর
উত্তরায় শ্রমিকদের আন্দোলন। সংগৃহীত

রাজধানীর উত্তরায় বকেয়া বেতন পরিশোধ ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতনের দাবিতে টানা পঞ্চম দিনের মতো আন্দোলনের চেষ্টা করেছেন পোশাক শ্রমিকেরা।

Advertisement

শনিবার সকালে উত্তরা রাজলক্ষ্মী এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়ার চেষ্টা করেন তারা। এ সময় পুলিশ তাদের বাধা দেয়।

একপর্যায়ে আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।