
গাজীপুরের আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছেন পোশাকশ্রমিকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করলে যান চলাচল স্বাভাবিক হয়।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, তেলিরচালা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে তেলিরচালা এলাকায় লেভেন্ডা গার্মেন্টসে শ্রমিকরা কাজে আসেন। পরে তারা কাজে যোগদান না করে সাড়ে ৮টার দিকে আচমকাই সড়কে নেমে পড়ে সড়ক বন্ধ করে দেন। আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখের তারা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের ছেড়ে যেতে অনুরোধ করলে শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে সকাল ৯টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘আজ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে মৌচাকে কিছুটা উত্তেজনা ছিল। পুলিশ সক্রিয় থাকায় শ্রমিকরা পালিয়ে যান। বর্তমানে সড়ক স্বাভাবিক।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








