খুলনা নগরভবন, পেট্রোলবোমা হামলা, আলী অপি আটক, মোটরসাইকেলসহ আটক, খুলনা সদর থানা, খুলনা পুলিশ, নগরভবনে হামলা, পেট্রোলবোমা নিক্ষেপ
খুলনা নগরভবনে পেট্রোলবোমা হামলায় চালক আটক। নয়া দিগন্ত

খুলনা নগরভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ চালক আলী অপিকে আটক করেছে পুলিশ।

Advertisement

সোমবার সন্ধ্যায় নগরীর মুসলমানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আলী অপি খুলনা নগরীর অগ্রণী ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা খুলনা নগরভবন লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। তবে এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ ঘটনায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নিরাপত্তা সুপার আলমগীর বিশ্বাস অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা দায়ের করেছেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নগরভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ আলী অপিকে আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।