রাজধানী, মতিঝিল, বাংলাদেশ ব্যাংক, ব্যাটারিচালিত অটোরিকশা, ককটেল, ককটেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ, দুর্বৃত্ত, হতাহত, মতিঝিল থানা, আহত, পুলিশ
ককটেল বিস্ফোরণের দৃশ্য। সংগৃহীত

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার এসআই দেবব্রত। রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

তিনি জানান, রাত ৯টা ২০ মিনিটের দিকে দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। পরে খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। 

এসআই বলেন, ‘আমাদের পুলিশের একাধিক টিম এ ঘটনায় কাজ করছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ আহত বা হতাহতের সংবাদ পাওয়া যায়নি।’

কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

জানা গেছে, দুর্বৃত্তরা একটি ব্যাটারিচালিত অটোরিকশার ভেতর থেকে ককটেল নিক্ষেপ করেন। সেটি বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে বিস্ফোরিত হয়। ঘটনার সময় দুর্বৃত্তরা অটোরিকশার ভেতরেই ছিলেন।