
রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় সাবেক স্বামীর ছোড়া এসিডে দগ্ধ হয়েছেন রোজিনা আক্তার (২২)।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে ভাটারা থানার নতুন বাজার এলাকার দর্জিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
রোজিনা ভাটারার নতুন বাজারের দর্জিবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।
হাসপাতালে নিয়ে আসা রোজিনার ভাই মো: জামাল জানান, ‘আমার বোন বসুন্ধরা শপিংমলে জি এক্স নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করে। রাত ৮টার দিকে বাসায় ফেরার পথে তার সাবেক স্বামী মো: শরীফ কোন কিছু বোঝার আগেই তার শরীরে এসিড ছুড়ে মারে। এতে তার শরীরের কিছু অংশ ঝলসে যায়, পরে আমরা খবর পেয়ে আমার বোনকে দ্রুত জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিলে ভর্তি দেয়া হয়েছে।’
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ‘ভাটারা নতুন বাজার এলাকা থেকে মোছা: রোজিনা আক্তার আবিদা নামে এক নারী এসিডে দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন তার শরীরে ২০ শতাংশ দগ্ধ হয়েছেন। আমরা তাকে জাতীয় বার্নে ভর্তি দিয়েছি।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








