লোড হচ্ছে...
উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি আবদুল ওয়াদুদ ভূঁইয়া এমপি দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে উপজেলার দুইটি পূজা মণ্ডপ ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে ৫৯টি বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের কাছে অর্থসহায়তা হস্তান্তর করেন। এছাড়া সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরণ করেন।
১৩ দিন আগে

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় রিসোর্টের মালিক-ম্যানেজারকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
১৪ দিন আগে

লালমনিরহাটের পাটগ্রামে ভারত থেকে আমদানীকৃত ভুট্টাবীজ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এতে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও আতঙ্ক। উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা প্রশাসন গোডাউন সিলগালা করে বীজের নমুনা সংগ্রহ করে জেলা পরীক্ষাগারে পাঠিয়েছে।
১৭ দিন আগে

আগের সরকারের আমলে পূজামণ্ডপের জন্য ৫০০ কেজি করে জিআর চাল বরাদ্দ থাকলেও বিএনপি সরকার সেটাকে বাড়িয়ে ৬০০ কেজি করে জিআর চাল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
১৮ দিন আগে

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল আমিন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কৃষি কর্মকর্তা ও পুলিশকে সঙ্গে নিয়ে রাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৬০ বস্তা করে মোট ১২০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। ডিলার বা তার প্রতিনিধি উপস্থিত না থাকায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সারগুলো দুবলহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে।
১৮ দিন আগে

অভিযানে ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্ট্যান্ড, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। এর আগে এক দিন মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। এ কারণে অনেক ব্যবসায়ী নিজেরাই তাদের দোকানপাট ও স্থাপনা সরিয়ে নেন।
১৮ দিন আগে

ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
১৯ দিন আগে

রোববার (১১ অক্টোবর) রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাজেকে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২০ দিন আগে

সরকারি খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
২১ দিন আগে

নির্মাণাধীন অবৈধ ইটভাটা ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
২১ দিন আগে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সার ডিলার নিয়োগে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। উপজেলা থেকে পাঠানো তালিকার প্রথম আবেদনকারীকে বাদ দিয়ে দ্বিতীয় স্থানে থাকা আবেদনকারীকে ডিলার নিয়োগ দেয়ায় জেলা ও উপজেলা প্রশাসনের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ।
২২ দিন আগে

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে জেলা প্রশাসক বলেন, ‘প্রতিটি উপজেলায় পর্যাপ্ত যেন কীট থাকে। কীট কেনার জন্য প্রয়োজন হলে স্থানীয় সংসদ সদস্যের সাথে কথা বলে ব্যবস্থা করতে হবে। কীট নাই এটা বলা যাবে না। প্রতিটি উপজেলায় পর্যাপ্ত কীট থাকতে হবে। আর পৌরসভা যেন ময়লা-আবর্জনা পরিষ্কারে আরো গুরুত্ব দেয়। যেখানে ময়লা আবর্জনা জমবে সেখানে তা সাথে সাথে যেন পরিষ্কার করা হয়।’
২৪ দিন আগে

‘ভালো ফলাফল শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি। তবে শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না। নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’
২৬ সেপ্টেম্বর, ২০২৬

গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকারিয়া হোসেন জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
২১ সেপ্টেম্বর, ২০২৬

এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রমিক লীগ নেতার দোকান থেকে ৩ টন সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
১৭ সেপ্টেম্বর, ২০২৬


