সরকারি খাল, উচ্ছেদ অভিযান, উপজেলা প্রশাসন
বুলডোজার দিয়ে পাকা ভবন ভেঙে সরকারি খাল উদ্বার করা হচ্ছে। নয়া দিগন্ত

মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। 

Advertisement

রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের বটতলা বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন। 

জানা গেছে, আব্দুল আহাদ মিয়া নামে এক ব্যক্তি বেশ কয়েকবছর আগে সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণ করে তার নিয়ন্ত্রণে রেখেছিলেন। সম্প্রতি তাকে দখল ছেড়ে দিয়ে ভবন সরিয়ে সরকারি খাল বুঝিয়ে দেয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়। কিন্তু আব্দুল আহাদ দখল ছাড়েননি। এর ধারাবাহিকতায় দুপুরে সহকারী কমিশনারের উপস্থিতিতে বুলডোজার দিয়ে পাকা ভবন ভেঙে সরকারি খাল দখলমুক্ত করা হয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস জানান, দখলকারী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।