
ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেছেন, ‘ডেঙ্গু এখন সারাদেশে মহামারী আকার ধারণ করেছে। ফেনীতেও প্রতিদিন বাড়তেছে এ সংখ্যা। এজন্য আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের কাজ হলো এ প্রাদুর্ভাব থেকে ফেনীকে রক্ষা করা। এজন্য আমাদের সচেতনতা কার্যক্রম বাড়াতে হবে। এ মুহূর্তে সচেতনতার বিকল্প নেই। আর হাসপাতালগুলো কোন রোগীর প্রতি যেন অবহেলা না করেন।’
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও বর্তমান পরিস্থিতিতে করণীয় শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে জেলা প্রশাসক বলেন, ‘প্রতিটি উপজেলায় পর্যাপ্ত যেন কীট থাকে। কীট কেনার জন্য প্রয়োজন হলে স্থানীয় সংসদ সদস্যের সাথে কথা বলে ব্যবস্থা করতে হবে। কীট নাই এটা বলা যাবে না। প্রতিটি উপজেলায় পর্যাপ্ত কীট থাকতে হবে। আর পৌরসভা যেন ময়লা-আবর্জনা পরিষ্কারে আরো গুরুত্ব দেয়। যেখানে ময়লা আবর্জনা জমবে সেখানে তা সাথে সাথে যেন পরিষ্কার করা হয়।’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকারের পরিচালনায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো: আরিফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.কে.এম. ফয়সাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোবারক হোসেন দুলাল ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো: সাদিকুর রহমান, ফেনী পৌরসভার মেডিক্যাল অফিসার কৃষ্ণপদ সাহা, জেলা প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির আহবায়ক আবদুল মোতালেব হুমায়ুন ও সদস্য সচিব হাফিজুর রহমান প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








