
খাগড়াছড়ির রামগড়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে মানবিক সহায়তা ও ত্রাণ বিতরণ করেছেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য (এমপি) আবদুল ওয়াদুদ ভূইয়া।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ি আসনের এমপি আবদুল ওয়াদুদ ভূঁইয়া।
উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি আবদুল ওয়াদুদ ভূঁইয়া এমপি দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে উপজেলার দুইটি পূজা মণ্ডপ ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে ৫৯টি বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের কাছে অর্থসহায়তা হস্তান্তর করেন। এছাড়া সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরণ করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জেলা ও উপজেলা বিএনপির নেতাসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








