
ঢাকার ধামরাইয়ে একটি নির্মাণাধীন অবৈধ ইটভাটা ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (১০ অক্টোবর) উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পাইচাইল গ্রামে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাইয়ের ইউএনও মো: আল মামুন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পাইচাইল গ্রামে বৈধ অনুমোদন ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে একটি নতুন ইটভাটা নির্মাণের কাজ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুপুরে সেখানে আকস্মিক অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানকালে ইটভাটার মালিকপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে নির্মাণাধীন ইটভাটার চুল্লিসহ সম্পূর্ণ স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।
ইউএনও আল মামুন জানান, পরিবেশ দূষণ রোধ এবং ফসলি জমি রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ কঠোর অবস্থান। উপজেলার কোথাও কোনো অবৈধ ইটভাটা চলতে দেয়া হবে না। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








