লোড হচ্ছে...
আরাগচি বলেন, গত তিন বছরে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের জনগণের করের অর্থ থেকে ১১ বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। প্রকৃতপক্ষে, ইসরাইলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র ইসরাইলের চেয়েও বেশিসংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী ইন্টারসেপ্টর ছুড়েছে।
২৪ অক্টোবর, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সহকারী মোহাম্মদ মোখবের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় লিখেছেন, ‘ট্রাম্প ও নেতানিয়াহুর মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং হুমকিতে শক্তির চেয়ে অসহায়ত্বের গন্ধই বেশি।’
২৪ অক্টোবর, ২০২৬

ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, এবার নতুন অস্ত্র নিয়ে সৌদি আরবের বিরুদ্ধে তৎপর হাউছিরা!
২৪ অক্টোবর, ২০২৬

রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আগামী মাসের প্রথমার্ধে নতুন করে শান্তি আলোচনায় বসতে যাচ্ছেন। একই সঙ্গে রুশ দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে ২৭ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে মস্কো ও কিয়েভ।
২৪ অক্টোবর, ২০২৬

বিডব্লিউওটি জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আগামী তিন থেকে চার দিন ক্রমান্বয়ে শক্তিশালী হতে পারে। এর গতিপ্রকৃতি বিশ্লেষণ করে সংস্থাটি জানিয়েছে, আগামী ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে এবং পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
২৪ অক্টোবর, ২০২৬

গত সপ্তাহে বিক্ষোভের আড়ালে কয়েক বছরের মধ্যে ভয়াবহতম নগর সহিংসতার ঘটনার পর চলতি সপ্তাহান্তে নতুন করে বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ মোতায়েন করবে সরকার। শুক্রবার (২৩ অক্টোবর) সরকার এ তথ্য জানিয়েছে।
২৪ অক্টোবর, ২০২৬

ইরানের সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহানশাহি সামরিক কমান্ডারদের সর্বোচ্চ পর্যায়ের যুদ্ধপ্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে যেকোনো ধরনের অবহেলা বা অসতর্কতার পরিণাম অত্যন্ত ভয়াবহ হতে পারে।
২৪ অক্টোবর, ২০২৬

বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন।
২৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের সাফ প্রস্তুতি শুরু হবে রোববার (২৫ অক্টোবর)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে থমাস ডুলির দল। তার আগেই তাই আলোচিত এই দুই ফুটবলারকে নিয়ে বাফুফের সিদ্ধান্ত সামনে আসছে।
২৪ অক্টোবর, ২০২৬

ফ্রান্সের বিভিন্ন শহরে গত সপ্তাহের বিক্ষোভ একপর্যায়ে সহিংসতা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগে রূপ নেয়। জ্বালানির মূল্যবৃদ্ধি, শিক্ষার মান ও জীবনযাত্রার ব্যয় নিয়ে শুরু হওয়া আন্দোলনে গত সপ্তাহান্তে প্রায় আট লাখ মানুষ অংশ নেয় বলে একটি হিসাবে জানা গেছে।
২৪ অক্টোবর, ২০২৬

হাবিবুল বাশার বলেন, ‘দক্ষিণ আফ্রিকা দল দেবো, সেখানে তৃতীয় ওপেনার হিসেবে কেউ না কেউ যাবেন। সেটা কে হয়, তা আমরা পরে সিদ্ধান্ত নেবো। কিন্তু এই মুহূর্তে আমরা চাই, যাদের তৃতীয় ওপেনার হিসেবে বিবেচনা করছি, তারা সবাই প্রথম শ্রেণির ম্যাচটা খেলুক। এজন্য এখানে কাউকে রাখা হয়নি।’
২৪ অক্টোবর, ২০২৬

ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন আফগানিস্তান। গ্রুপ পর্বের দাপট ফাইনালেও ধরে রেখে হেসেখেলেই তারা জিতে নিয়েছে শিরোপা। জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল...
২৪ অক্টোবর, ২০২৬

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শিক্ষা কারিকুলাম দীর্ঘদিন ধরে অমীমাংসিত হয়ে আছে। এখানে গবেষণার জন্য পর্যাপ্ত ল্যাব ফ্যাসিলিটিজ নেই, গবেষণাগার নেই। নেই পর্যাপ্ত ইকুইপমেন্ট। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এ বিশাল সেক্টরের সঙ্কট নিরসনে সরকারের কোনো উদ্যোগও নেই।
২৩ অক্টোবর, ২০২৬

আগুনের খবর পেয়ে দ্রুতই নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট সেখানে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে এতে কেউ হতাহত হননি।
২৩ অক্টোবর, ২০২৬

‘এই কাজে ৮৭ লাখ টাকা ব্যয় হয়েছে। অথচ এর চেয়ে বেশি কাজ সাড়ে পাঁচ লাখ টাকায় করা হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীসহ বিভিন্ন পক্ষ থেকে তদন্তের চাপ ছিল। তাই বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে।’
২৩ অক্টোবর, ২০২৬

নবায়নযোগ্য জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর এবং মানবসম্পদ উন্নয়নও দুই প্রধানমন্ত্রীর আলোচনায় স্থান পাবে। দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা, জ্বালানি সঙ্কট মোকাবেলায় সহযোগিতা এবং রোহিঙ্গা সঙ্কটের টেকসই ও শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা করবে। দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতে নতুন সহযোগিতা কাঠামো, প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের অংশীদারত্বকে আরো এগিয়ে নেয়াই এ সফরের লক্ষ্য।
২৪ অক্টোবর, ২০২৬

এই প্ল্যাটফর্মগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যালগরিদমের মাধ্যমে ব্যবহারকারীদের ইচ্ছাকৃতভাবে আসক্ত করে রাখে। এভাবে যুবসমাজকে অনাকাক্সিক্ষত ও আপত্তিকর কন্টেন্টের দিকে ধাবিত করে মানসিকভাবে এনগেজ বা বন্দী করে ফেলা হয়। সোশ্যাল মিডিয়ার এই ভয়াবহ ক্ষতিকর দিক বিবেচনা করে অস্ট্রেলিয়া বা ফ্রান্সের মতো বাংলাদেশেও জরিপের ভিত্তিতে ১৬ বছর বা তার কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ আনা প্রয়োজন।
২৪ অক্টোবর, ২০২৬

এলডিসি উত্তরণের পর মেধাস্বত্বের সুরক্ষা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আন্তর্জাতিক নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে বিদেশী কোম্পানি বাংলাদেশের ওষুধ শিল্পে বিনিয়োগে এগিয়েও আসতে পারে। বাড়তে পারে যৌথ উদ্যোগে ওষুধ উৎপাদন; প্রযুক্তি হস্তান্তর ও গবেষণাগার স্থাপন হতে পারে বাংলাদেশে যদি আগ্রহী উদ্যোক্তা থাকে। এতে করে উন্নত উৎপাদন প্রযুক্তি ও মাননিয়ন্ত্রণ ব্যবস্থা চালু থাকা প্রয়োজন। আন্তর্জাতিক বাজারে যৌথভাবে ওষুধ বাজারজাত করাও সম্ভব হবে। তবে এটাও ঠিক বিদেশী বিনিয়োগ বাড়বে, এমন নিশ্চয়তা এখনি দেয়া সম্ভব নয়। এটা নির্ভর করবে বৈশি^ক অর্থনৈতিক অবস্থার ওপর। যেমন- বর্তমানে চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধটা শেষ হচ্ছে না, এটা বিশ^ অর্থনীতিকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। এর ওপরই নির্ভর করবে বিদেশী বিনিয়োগ।
২৪ অক্টোবর, ২০২৬

শুধু টাকার অঙ্কে নয়, শেয়ার ও স্টকের লেনদেনের পরিমাণেও বড় পরিবর্তন। গত প্রায় ৯ মাসে শেয়ার ও স্টক লেনদেন কমেছে ২৯ কোটি ২৬ লাখ ৪৩ হাজার ৪৩১টি। লেনদেনের ইউনিট বা পরিমাণ কমার অর্থ বাজারে কেনাবেচার গতিতে পরিবর্তন এসেছে।
২৪ অক্টোবর, ২০২৬

সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার বলেন, ‘অব্যবহৃত সিরিঞ্জ বা কোনো চিকিৎসাসামগ্রী বাইরে যাওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। বিষয়টির সত্যতা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।’
২৪ অক্টোবর, ২০২৬


