ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি। সংগৃহীত ছবি

ইসরাইলের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের ১১ বিলিয়ন ডলার ব্যয়ের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি। 

Advertisement

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির বরাতে এ তথ্য জানা গেছে। 

আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় লেখেন, গত তিন বছরে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের জনগণের করের অর্থ থেকে ১১ বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। প্রকৃতপক্ষে, ইসরাইলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র ইসরাইলের চেয়েও বেশিসংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী ইন্টারসেপ্টর ছুড়েছে।

তিনি বলেন, ‘এটি আর পারস্পরিক স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক নয়; বরং এটি একটি পরজীবীসুলভ ও একতরফা সম্পর্ক।’

সূত্র : পার্সটুডে