
ইরানের সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহানশাহি সামরিক কমান্ডারদের সর্বোচ্চ পর্যায়ের যুদ্ধপ্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে যেকোনো ধরনের অবহেলা বা অসতর্কতার পরিণাম অত্যন্ত ভয়াবহ হতে পারে।
শুক্রবার (২৩ অক্টোবর) বার্তাসংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জাহানশাহি বলেছেন, ‘যুদ্ধকালীন পরিস্থিতিতে যেকোনো অবহেলা বা অসতর্কতার জন্য চড়া মূল্য দিতে হতে পারে।’
তিনি জোর দিয়ে বলেন, কার্যকর অভিযানের প্রস্তুতি বজায় রাখার জন্য প্রয়োজন নিরবচ্ছিন্ন প্রশিক্ষণ, সামরিক সক্ষমতার সঠিক মূল্যায়ন, বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় এবং ত্রুটিগুলো দ্রুত শনাক্ত করে তা সংশোধন করা।
এছাড়া সব পর্যায়ের কমান্ডারদের সুপরিকল্পিত পরিকল্পনা, নিয়মিত তদারকি এবং কার্যকর ফলো-আপের মাধ্যমে সামরিক সক্ষমতাকে আরো জোরদার করার নির্দেশ দিয়েছেন জাহানশাহি।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক মাস ধরে চলা যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে নিরাপত্তা ও নৌ-চলাচল নিয়ে চলমান বিরোধের জেরে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আর ঠিক তখনই এই মন্তব্যগুলো এলো।
সূত্র : মিডল ইস্ট মনিটর
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








