সাদ উদ্দিন, সোহেল রানা জুনিয়র, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশ ফুটবল দল, নাইট ক্লাব বিতর্ক, বাফুফের তদন্ত, সাফ চ্যাম্পিয়নশিপ, বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ
সাদ উদ্দিন এবং সোহেল রানা জুনিয়র। সংগৃহীত

নাইট ক্লাব বিতর্কে বাংলাদেশ দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রের বিরুদ্ধে তদন্ত শেষ। এবার তাদের ভাগ্য নির্ধারণের পালা। সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচের আগেই দুইজনের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

Advertisement

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারে বাংলাদেশ। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাদ ও সোহেলের নাইট ক্লাবে থাকার কিছু ছবি ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা।

যদিও নাইট ক্লাবে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন দুই ফুটবলার। তাদের দাবি, ভাইরাল হওয়া ছবিগুলো ইন্দোনেশিয়ার নয়, নেপালের একটি নাইট ক্লাবে তোলা। জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার আগের অফ সিজনে সেখানে গিয়েছিলেন তারা।

বড় ব্যবধানে হারের পর এমন কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে তদন্তে নামে বাফুফে। লম্বা সময় তদন্ত চলার পর বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, ঘটনাটির তদন্ত ইতোমধ্যে শেষ হয়েছে।

তবে এখনই কোনো কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন না তিনি। সাদ ও সোহেলের সাথে সাক্ষাৎ করে তাদের বক্তব্য শুনে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন তাবিথ আওয়াল। সাফের প্রথম ম্যাচের আগেই সেই সিদ্ধান্ত জানানো হবে।

বাংলাদেশের সাফ প্রস্তুতি শুরু হবে রোববার (২৫ অক্টোবর)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে থমাস ডুলির দল। তার আগেই তাই আলোচিত এই দুই ফুটবলারকে নিয়ে বাফুফের সিদ্ধান্ত সামনে আসছে।