ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সহকারী মোহাম্মদ মোখবের
ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সহকারী মোহাম্মদ মোখবের। সংগৃহীত ছবি

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সহকারী মোহাম্মদ মোখবের বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন ও দখলদার ইসরাইলি নেতাদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য তাদের অসহায়ত্বেরই বহিঃপ্রকাশ।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় তিনি লিখেছেন, ‘ট্রাম্প ও নেতানিয়াহুর মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং হুমকিতে শক্তির চেয়ে অসহায়ত্বের গন্ধই বেশি।’

মোহাম্মদ মোখবের জোর দিয়ে বলেন, এই অঞ্চলে সেই জাতিই টিকে থাকবে, যারা হাজার হাজার বছর ধরে এখানে বসবাস করে আসছে।

তিনি আরো বলেন, ইরান শত্রুর দুর্বলতাগুলো জানে। যুদ্ধক্ষেত্রে আকস্মিক পদক্ষেপ এবং তেল তথা জ্বালানিকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করার সক্ষমতা বিদ্যমান সমীকরণ পাল্টে দিতে পারে।

উপদেষ্টা জোর দিয়ে বলেন, ‘এই অঞ্চলে সেই জাতিই টিকে থাকবে, যারা হাজার হাজার বছর ধরে এখানে বসবাস করে আসছে। আর ইসরাইলি শাসকগোষ্ঠী কেবল নিজেদের অস্তিত্ব টিকে থাকবে কি না, তা নিয়েই ভাবতে পারে।’

সূত্র : পার্সটুডে