লোড হচ্ছে...
নারী সাংবাদিকদের ক্ষমতায়ন সরকারের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এ ক্ষেত্রে সংগঠনটির কার্যক্রমকে আরো শক্তিশালী করার জন্য কী ধরনের সহযোগিতা করা যায়, তা নিয়ে সরকার কাজ করতে আগ্রহী।
৬ ঘণ্টা ২ মিনিট আগে

কারাগারে বন্দীর সংখ্যা ধারণ ক্ষমতার তিনগুণ। নেই পর্যাপ্ত জনবল। তবুও অতীতের যেকোনো সময়ের চেয়ে কয়েদি সেবার মান বেশ ভালো কুড়িগ্রাম জেলা কারাগারে।
৭ ঘণ্টা ৩২ মিনিট আগে

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত জানান, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে এ যৌথ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, জরুরি উদ্ধার এবং মানবিক সহায়তা কার্যক্রমে উভয় দেশের সক্ষমতা বাড়বে।’
১১ ঘণ্টা ৩২ মিনিট আগে

২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষের সামনে একটি বড় প্রত্যাশা তৈরি হয়েছিল; রাষ্ট্র আর আগের মতো চলবে না। গুম, বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে দেশ। অপরাধের বিচার হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হবে জবাবদিহিমূলক। আর ক্ষমতার পরিবর্তনের সাথে বিচার ও প্রশাসনের চরিত্র বদলে যাওয়ার যে পুরনো অভিজ্ঞতা, তার অবসান ঘটবে। কিন্তু অভ্যুত্থানের পর দুই বছরের বেশি সময় পেরিয়ে সেই প্রত্যাশা কতটা পূরণ হয়েছে, তা নিয়ে প্রশ্ন বাড়ছে।
৫ দিন আগে

জেনসেন হুয়াং সিইও পদ ছাড়ায় এনভিডিয়ার নেতৃত্বে অন্তর্বর্তী সিইও কোলেট ক্রেস ও ম্যাডিসন হুয়াংয়ের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়েছে। পারিবারিক আধিপত্য বনাম প্রাতিষ্ঠানিক নেতৃত্বের এই লড়াই সংস্থার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
৭ দিন আগে

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর অনুমান অনুযায়ী, সামরিক অবকাঠামোর ওপর ব্যাপক মার্কিন ও ইসরাইলি হামলা সত্ত্বেও তেহরানের কাছে এখনো ১,৫০০ থেকে ২,৫০০টি ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে।
১০ দিন আগে

বিশেষ সংবাদদাতা শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণা ঘিরে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয়...
১৩ দিন আগে

নেতানিয়াহু ‘চরম উন্মত্ততায়’ ভুগছেন, ক্ষমতা থেকে হটাবই : অঙ্গীকার আরব জয়েন্ট লিস্টের
১৫ দিন আগে

বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে জাতীয় পর্যায়ে সাধারণ মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৬৩ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭.৯০ শতাংশ। গত বছরের অক্টোবরে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ শতাংশের বেশি। ফলে মজুরি বৃদ্ধির হার কমে যাওয়ায় মূল্যস্ফীতির সাথে পাল্লা দিয়ে সংসারের ব্যয় সামলানো কঠিন হয়ে পড়ছে।
১৬ দিন আগে

চিঠিতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন তার আইনজীবীরা। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা এ চিঠি পাঠিয়েছেন।
১৭ দিন আগে

ইরানের অস্ত্র ও নিষিদ্ধ সামগ্রী সরবরাহের সক্ষমতা সীমিত করতে নতুন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
১৮ দিন আগে

‘এনসিপি ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করেছে। তাদের নিষিদ্ধ করেছে, বিচারের মুখোমুখি করেছে। সবগুলো পদক্ষেপ কিন্তু এই ছাত্র আন্দোলনের ফলাফল। কিন্তু বিএনপি এ পর্যন্ত কী পদক্ষেপ নিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে।’
২০ দিন আগে

চুক্তি ব্যবস্থাপনায় সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিএলসি চুক্তির ১৩.২(জে) ধারায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর যোগ্য বিল পরিশোধ না হলে এবং বিলের নির্ধারিত তারিখের পর ১০ কর্মদিবস অতিবাহিত হলে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কার্যসম্পাদন স্থগিত রাখার সুযোগ রয়েছে। তবে ওই স্থগিতাবস্থাতেও সক্ষমতাভিত্তিক অর্থ পরিশোধের বিধান বহাল থাকে।
২৪ দিন আগে

আরেক দফা নেতৃত্ব সঙ্কটে পড়তে যাচ্ছে দেশের বৃহত্তম ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং এক সদস্যের বোর্ড নিয়ে চলতে...
২৫ দিন আগে

সরকার পরিবর্তন গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু সেটি নিজে স্থায়ী সমাধান নয়। যে কাঠামোর মধ্যে ক্ষমতার অপব্যবহার সম্ভব, সেই কাঠামো অপরিবর্তিত থাকলে নতুন সরকারও একই সমস্যার মুখোমুখি হতে পারে। দেখতে হবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করছে। পুলিশ কি রাজনৈতিক নির্দেশের বাইরে থেকে আইন প্রয়োগ করতে পারছে? মানবাধিকার কমিশন কি স্বাধীনভাবে অভিযোগ তদন্ত করতে পারছে? কেউ ক্ষমতার অপব্যবহার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কার্যকর প্রক্রিয়া আছে কি না? নাগরিকরা স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছেন কি না? এসব প্রশ্নের উত্তর থেকেই বোঝা যাবে সংস্কার কতটা কার্যকর হয়েছে।
২৬ দিন আগে

বাংলাদেশ ব্যাংকের প্রান্তিকভিত্তিক বিশ্লেষণে মূল্যস্ফীতির গতি কমার চিত্র পাওয়া গেলেও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ মাসিক হিসাবে সেপ্টেম্বরেই মূল্যস্ফীতি আবার বেড়েছে। ৭ অক্টোবর প্রকাশিত বিবিএসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৩৪ শতাংশ, যা আগস্টে ছিল ৮.২৬ শতাংশ।
২৭ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব পরিবারের সদস্যদের বক্তব্য শুনে বৈঠকে উপস্থিত সবাই বেদনা ভারাক্রান্ত হয়েছেন। দীর্ঘদিন ধরে নিখোঁজ স্বজনদের ফিরে আসার অপেক্ষায় থাকা পরিবারগুলোর দুর্ভোগের পাশাপাশি তাদের সম্পত্তি ব্যবস্থাপনা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়ও আলোচনায় এসেছে।
২৮ দিন আগে

ইসরাইলে ঝুলন্ত নির্বাচন : বিশেষ ভোটের ওপর নির্ভর করছে সংসদীয় ক্ষমতার সমীকরণ
২৯ দিন আগে

‘স্ট্রেংদেনিং ক্যাপাসিটিস ফর লাইফসাইকেল ম্যানেজমেন্ট অব পেস্টিসাইডস’ শীর্ষক প্রকল্পটির মেয়াদ চার বছর। এফএও-চীন দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কর্মসূচির আওতায় নেয়া এ প্রকল্পে অর্থায়ন করছে চীনের কৃষি ও গ্রামীণবিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশ ছাড়াও ইথিওপিয়া, ঘানা, জর্দান ও কিরগিজস্তান এ কর্মসূচির অন্তর্ভুক্ত।
২৬ অক্টোবর, ২০২৬

ব্রিফিংয়ে উপদেষ্টা সরকারের খাদ্য, রেলপথ, বাণিজ্য, জ্বালানি, বিদ্যুৎ, ক্রীড়া ও পরিবেশসহ বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও অগ্রগতির চিত্র তুলে ধরেন।
১৩ অক্টোবর, ২০২৬


