ইরান, অস্ত্র, সক্ষমতা সীমিত, টাস্কফোর্স, মার্কিন সামরিক বাহিনী, ইউএস সেন্ট্রাল কমান্ড, যুক্তরাষ্ট্র, আইরন গেট, আন্তর্জাতিক, মধ্যপ্রাচ্য, অপরিশোধিত তেল, রফতানি, কারখানা
বাঁয়ে ডেনাল ট্রাম্প ও ডানে মোজতাবা খামেনি। সংগৃহীত

ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর ব্যবহার করে দেশটিতে অস্ত্র ও নিষিদ্ধ সামগ্রী সরবরাহের সক্ষমতা সীমিত করতে শনিবার একটি নতুন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

Advertisement

মধ্যপ্রাচ্যে সামরিক কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, আইরন গেট নামে এই টাস্কফোর্স ইরানজুড়ে উন্নত অস্ত্র ব্যবস্থা, দ্বৈত-ব্যবহারযোগ্য প্রযুক্তি, স্যানকশনযুক্ত বা নিষিদ্ধ সামগ্রী এবং অবৈধ অর্থের প্রবাহ রোধ করতে অন্য মার্কিন সরকারি সংস্থাগুলোর সাথে সমন্বয় রেখে কাজ করবে।

টাস্কফোর্সের মূল লক্ষ্যবস্তু—ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর—জুলাই মাসে পারস্য উপসাগর ও ওমান উপসাগরে অবস্থিত ইরানের সবকটি বন্দরে মার্কিন নৌ-অবরোধের ধারাবাহিকতায় তৈরি করা হয়েছে। সেন্টকম জানিয়েছে, এই নৌ-অবরোধের ফলে ইরান ইতোমধ্যেই ২,৫০০ কোটি (২৫ বিলিয়ন) ডলারেরও বেশি মূল্যের অপরিশোধিত তেল রফতানি থেকে বঞ্চিত হয়েছে।

Advertisement

প্রায় ২০ জন সদস্যের সমন্বয়ে গঠিত আইরন গেট টাস্কফোর্সের মূল কেন্দ্র করা হয়েছে ফ্লোরিডার টাম্পায় অবস্থিত সেন্টকমের প্রধান কার্যালয়ে।

সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বিবৃতিতে বলেন, ‘টাস্কফোর্স আইরন গেট প্রতিষ্ঠা সমুদ্রে ইরানের বিরুদ্ধে আমাদের কঠোর ও অভেদ্য অবরোধের সাফল্যকেই আরো জোরদার করে। মার্কিন আন্তঃসংস্থা অংশীদারদের সাথে সেন্টকমের এই সহযোগিতা বৃদ্ধি সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্রের কারখানা পুনর্নির্মাণ এবং নিজেদের সামরিক বাহিনীকে নতুন করে সংগঠিত করার ক্ষেত্রে ইরানের সক্ষমতাকে আরো সংকুচিত করবে।’

সূত্র : ওয়াশিংটন পোস্ট