লোড হচ্ছে...
আগামী ১৭ অক্টোবর আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ। এরপর ১৯ অক্টোবর একই ভেন্যুতে আফগানিস্তান ও জিম্বাবুয়ে মুখোমুখি হবে।
১০ অক্টোবর, ২০২৬

দ্বিতীয় দিন সকালে নাঈম হাসান ও তাইজুল ইসলাম ইনিংস বড় করার চেষ্টা করেন। তাদের চেষ্টাতেই ৯২.৩ ওভারে সাড়ে তিন শ’-এর কাছাকাছি পৌঁছায় সংগ্রহ। নাঈমের ৩৫ ও তাইজুল ৯ রান করেন।
১০ অক্টোবর, ২০২৬

ওয়ালটনের ব্যাটেই জয়ের পথ সহজ হয় ক্যারিবীয়দের। ৪৩ বলে অপরাজিত ৯০ রান করেন তিনি, মারেন ৫টি চার ও ৮টি ছক্কা। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২১ রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস। বাংলাদেশের হয়ে কামরুল ইসলাম ৩ উইকেট নিলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট হয়নি।
১০ অক্টোবর, ২০২৬

এলিসা পেরির সাথে তার দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৮৯ রান। লিচফিল্ডকে ফিরিয়ে জুটি ভাঙেন রাবেয়া খান। তবে ততক্ষণে জয়ের পথ অনেকটাই সহজ করে ফেলেছে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১৪৬ বল হাতে রেখেই জিতে যায় তারা।
৯ অক্টোবর, ২০২৬

সাদমানের সামনেও সুযোগ ছিল ইনিংস বড় করার। কিন্তু বাউন্সারে পরাস্ত হয়েছেন। পুল করতে গিয়ে স্কয়ার লেগে ফিল্ডার জিয়া-উর-রহমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
৯ অক্টোবর, ২০২৬

তানজিদের বিদায়ে ১২৪ রানে ভাঙে সাদমান ইসলামের সাথে তার ওপেনিং জুটি। পেসার ইসমত আলমের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশের এই ওপেনার। তবে তার আগে মাত্র ২৬ ওভারেই বাংলাদেশের ইনিংসকে শক্ত ভিত দিয়ে যান তানজিদ-সাদমান।
৯ অক্টোবর, ২০২৬

দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন অফস্পিনার নাঈম হাসান। তার সাথে স্পিন বিভাগে আছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। পেস আক্রমণে থাকছেন হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
৯ অক্টোবর, ২০২৬

২০১৯ সালে চট্টগ্রামে নিজেদের প্রথম টেস্টেই আফগানদের কাছে ২২৪ রানে হেরেছিল বাংলাদেশ। তবে চার বছর পর মিরপুরে সেই হারের জবাব দেয় ৫৪৬ রানে জিতে। যা বাংলাদেশের টেস্ট ইতিহাসেরই সবচেয়ে বড় জয়।
৯ অক্টোবর, ২০২৬

‘গতকাল উইকেট দেখার সুযোগ হয়েছে। আজ আবার দেখব। দেখতে ভালো লেগেছে, হয়তো একটু ধীরগতির। তবে ব্যাটিংয়ের জন্য ভালো হবে বলেই মনে হচ্ছে। আশা করি, খুব ভালো একটি টেস্ট ম্যাচ হবে।’
৮ অক্টোবর, ২০২৬

৮ দলের টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। তাদের গ্রুপ সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। ‘এ’ গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।
৮ অক্টোবর, ২০২৬

অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশ নারী দলের। তবে সেটি টি-টোয়েন্টি ফরম্যাটে। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিকদের কাছে ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ।
৮ অক্টোবর, ২০২৬

আগামীকাল শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।
৮ অক্টোবর, ২০২৬

এসএ-টোয়েন্টির নিলামের চূড়ান্ত তালিকায় ছিলেন ১৫৬ ক্রিকেটার। তাদের মধ্যে ৬১ জন বিদেশী। সেই তালিকায় বাংলাদেশের একমাত্র ক্রিকেটার ছিলেন নাহিদ রানা। তার ভিত্তিমূল্য ছিল ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড। ধারণা করা হচ্ছিল, হয়তো তিনি নজর কাড়বেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।
৮ অক্টোবর, ২০২৬

টুর্নামেন্টে এটি ছিল বাংলাদেশের তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে খেলা কারিগরি কারণে পরিত্যক্ত হয়, এরপর ইংল্যান্ড চ্যাম্পিয়নসের কাছে হার ও এবার অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ।
৮ অক্টোবর, ২০২৬

এবার দু’জনে পেলেন সেই পারফরম্যান্সের পুরস্কার। আসর শেষ হওয়ার পর আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন দু’জনই—নাসুম তিন ধাপ এগিয়ে উঠেছেন অষ্টম স্থানে, আর শেখ মেহেদী ১০ ধাপ উঠে আছেন নয়ে।
৭ অক্টোবর, ২০২৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় হারমানপ্রীত বলেন, ‘নেতৃত্ব ছাড়া সিদ্ধান্তটি মোটেও সহজ ছিল না। এর সাথে জড়িয়ে আছে বহু বছরের স্মৃতি, আবেগ, ত্যাগ এবং এমন সব মুহূর্ত যা সারাজীবন আমার সাথে থাকবে।’
৬ অক্টোবর, ২০২৬

চণ্ডীগড়ের বিপক্ষে রনজি অভিযান শুরু করছে মুম্বাই। ৪২ বারের চ্যাম্পিয়নরা সোমবার সেই ম্যাচের দল ঘোষণা করেছে। তাতে নেই সূর্য।
৬ অক্টোবর, ২০২৬

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফও। তবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দলে জায়গা পেয়েছেন তিনজনই।
৫ অক্টোবর, ২০২৬

অথচ এক দিন আগেও পরিস্থিতি এতটা পরিষ্কার ছিল না। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছিলেন, শান্ত সুস্থ হয়ে উঠলেও পাঁচ দিনের ম্যাচের ধকল সামলানোর মতো ফিটনেস ফিরে পেয়েছেন কি না, সেটি মেডিক্যাল টিম যাচাই করবে। তার ভাষায়, ‘সিদ্ধান্তটি আমাদের নয়। এটি মেডিক্যাল টিমের বিষয়।’
৫ অক্টোবর, ২০২৬

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ।
৫ অক্টোবর, ২০২৬


