ক্রিকেট
বাংলাদেশের ক্রিকেটাররা। নয়া দিগন্ত

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার শুধু সিরিজেই পিছিয়ে দেয়নি বাংলাদেশকে, প্রভাব ফেলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও। ৮ উইকেটের পরাজয়ে পাঁচে নেমে গেছে বাংলাদেশ। আর কোনো ম্যাচ না খেলেই চারে উঠে এসেছে ভারত।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে ৫৫.৫৬ পয়েন্ট শতাংশ (পিসিটি) নিয়ে চতুর্থ স্থানে ছিল বাংলাদেশ। মিরপুরে হারের পর সাত ম্যাচে তিন জয়, তিন হার ও এক ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের পিসিটি এখন ৪৭.৬২। তাতেই ভারতের নিচে নেমে যেতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে।

৫১.৫২ পিসিটি নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। তালিকার শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। তবে এখনো বেঁচে আছে বাংলাদেশের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সম্ভাবনা। 

এবারের চক্রে টাইগারদের সামনে এখনো পাঁচটি ম্যাচ বাকি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের পর ইংল্যান্ডের বিপক্ষে দু’টি ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু’টি ম্যাচ খেলবে দলটি।

ফাইনালের দৌড়ে থাকতে হলে বাকি ম্যাচগুলোতে জয়ের ধারায় ফিরতে হবে বাংলাদেশকে। তবে শুধু নিজেদের ফল নয়, অন্য দলগুলোর পারফরম্যান্সের ওপরও নির্ভর করবে ফাইনালে ওঠার সমীকরণ।