আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ টেস্ট দল। বিসিবি

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে নেমে গেল বাংলাদেশ। 

Advertisement

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেট হেরে চ্যাম্পিয়নশিপ টেবিলে এক ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। 

বর্তমানে ৭ ম্যাচে ৩টি করে জয় ও হার এবং ১টি ড্র’তে ৪৭.৬২ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নামলো বাংলাদেশ। এতে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ কঠিন হয়ে গেল।  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামার আগে ৬ ম্যাচে ৩ জয়, ২ হার ও ১টি ড্র’তে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিল বাংলাদেশ। 

বাংলাদেশের অবনতিতে পয়েন্ট টেবিলে এক ধাপ উন্নতি হয়েছে ভারতের। চতুর্থ স্থানে উঠেছে টিম ইন্ডিয়া। ১১ ম্যাচে ৫ জয়, ৪ হার ও ২টি ড্র’তে ৫১.৫২ শতাংশ পয়েন্ট আছে ভারতের। 

১২ ম্যাচে ৯ জয়, ৩ হারে ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া (কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টের আগ পর্যন্ত)। 

৬ ম্যাচে ৪ জয় ও ১ হারে ৭২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে সাবেক চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। 

তৃতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। ৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট আছে প্রোটিয়াদের। 

পয়েন্ট টেবিলে ষষ্ঠ থেকে নবম স্থানে আছে যথাক্রমে- ইংল্যান্ড (১৬ ম্যাচে ৩৮.৫৪ শতাংশ পয়েন্ট), শ্রীলঙ্কা (৬ ম্যাচে ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট), ওয়েস্ট ইন্ডিজ (১৩ ম্যাচে ২৬.৯২ শতাংশ পয়েন্ট) এবং পাকিস্তান (৯ ম্যাচে ৪.৬৩ শতাংশ পয়েন্ট)। 

আরো পড়ুন—সরকারে টানাপোড়েনের মধ্যেই সাংবাদিককে বিয়ে করলেন কাশ্মিরের মুখ্যমন্ত্রী, কে তিনি?

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে পয়েন্ট তালিকায় কোন পরিবর্তন না হলেও ৬.০৯ পয়েন্ট বেড়েছে ওয়েস্ট ইন্ডিজের। প্রথম টেস্টের আগে ক্যারিবীয়দের সংগ্রহে ছিল- ১২ ম্যাচে ২০.৮৩ শতাংশ পয়েন্ট।