মিরপুর টেস্ট, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, টস, ব্যাটিং, সিলেট টেস্ট, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, নাজমুল হোসেন শান্ত, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাসকিন আহমেদ, হোয়াইটওয়াশ, তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, তাওহীদ হৃদয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিলেট টেস্টের টসের মুহূর্ত। সংগৃহীত

প্রথম টেস্টে হারের পর সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। শুধু সিরিজে সমতা ফেরানোই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতেও সিলেট টেস্টে জয়টা ভীষণ গুরুত্বপূর্ণ নাজমুল হোসেন শান্তদের জন্য।

Advertisement

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সকাল সাড়ে ৯টায় শুরু হবে খেলা। এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম টেস্টে ব্যাটিংয়ে প্রত্যাশা পূরণ করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ই কাল হয়েছিল দলের। তাই সিলেটে ব্যাটিংয়ের উন্নতিতে বিশেষ নজর থাকবে শান্ত, মুশফিক। বোলারদের লড়াই করার মতো পুঁজি এনে দেয়ার দায়িত্বও তাদের।

প্রথম টেস্টে বোলাররাও প্রত্যাশা পূরণ করতে পারেননি। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে লাইন ও লেংথ ধরে রাখতে না পারায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের ওপর যথেষ্ট চাপ তৈরি করতে পারেননি তারা। 

সিরিজে হার এড়াতে এবার ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদেরও দায়িত্বশীল পারফরম্যান্স জরুরি। দুই বিভাগেও এসেছে পরিবর্তন। মুমিনুলের জায়গায় একাদশে ফিরেছেন মুশফিকুর রহিম ও শরীফুলের জায়গায় খেলবেন তাসকিন আহমেদ। 

প্রথম টেস্টে ৮ উইকেটের জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিলেটে ড্র করলেও সিরিজ জিতবে সফরকারীরা। অন্যদিকে সিরিজে সমতা ফেরানোর পাশাপাশি ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ টাইগারদের।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।