লোড হচ্ছে...
বড় জুটিতে সিলেট টেস্টের নিয়ন্ত্রণ এখন সওয়েস্ট ইন্ডিজের হাতে। তবে বাংলাদেশ চায়, সকালে দ্রুত উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের বড় সংগ্রহের পথে বাধা দিতে।
১৮ দিন আগে

১৪৯ বলে ১০ চার ও ২ ছক্কায় জাঙ্গু তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। দিন শেষে ১১১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। অন্যদিকে গ্রিভস অপরাজিত আছেন ৩৫ রানে।
১৮ দিন আগে

৮৬ বলে ফিফটির দেখা পান জাঙ্গু। এটি তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় পঞ্চাশোর্ধ ইনিংস। অন্যদিকে অভিষেক টেস্টেই অর্ধশতক তুলে নেন উইকহ্যাম। ১২৩ বলে প্রথক টেস্ট ফিফটির দেখা পান ২৩ বছর বয়সী উইকহ্যাম।
১৯ দিন আগে

শুরুর ধাক্কাটা বাংলাদেশ দিয়েছিল দারুণভাবে। কিন্তু ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা।
১৯ দিন আগে

বোলিং তাণ্ডবে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারকে গুঁড়িয়ে দিল তাসকিন ও হাসান।
১৯ দিন আগে

প্রথম টেস্টে হারের পর সিরিজ বাঁচাতে বল হাতে মাঠে নামছে বাংলাদেশ।
১৯ দিন আগে

শুধু সিরিজ বাঁচানো নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতেও ম্যাচটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। সিলেটে জয় তুলে ফাইনালের দৌড়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ কাজে লাগাতে চাইবেন শান্তরা।
১৯ দিন আগে

‘অমিত কেবলই দলের সাথে যোগ দিয়েছে। আমরা যখন পরে দল নিয়ে বসব, তখন স্কোয়াড পরিস্থিতি দেখব। তবে ও আসার আগেই আমাদের একটা দল ঠিক করা ছিল, ও এসেছে চোটের বদলি হিসেবে। তাই ওর খেলার সম্ভাবনা খুব একটা বেশি নয়।’
২০ দিন আগে

টেস্ট বোলিংয়ে ফের শীর্ষস্থান ফিরে পেলেন স্টার্ক। র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নাঈম হাসান ও শরিফুল ইসলামের।
২০ দিন আগে

খেলোয়াড়দের মধ্যে যে ক্ষুধা, দৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রমের মানসিকতা এবং খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেখছি, তাতে আমি নিশ্চিত-সিলেটে যে পরিস্থিতিরই মুখোমুখি হই না কেন, বাংলাদেশে জয় দিয়ে এই টেস্ট চক্র শেষ করতে আমরা প্রস্তুত থাকব। যদিও নিজেদের মাঠে বাংলাদেশকে হারানো সহজ নয়।
২২ দিন আগে

আমার কাছে মনে হয়, লেন্থটা আমরা খুব ভালোভাবে ধরতে পারিনি। একটু এলোমেলো ছিল। বিশেষ করে চতুর্থ ইনিংসে ওদের ব্যাটিং দেখেন, আমরা মাত্র দু’টি উইকেট নিয়েছি।
২৪ দিন আগে

প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। স্বাগতিকদের ২৭২ রানের জবাবে ২৪৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বড় সংগ্রহের আশা জাগাতে পারেনি বাংলাদেশ।
২৪ দিন আগে

একদিক নাঈম আগলে রাখলেও অন্যদিকে চলে আসা-যাওয়ার যাত্রা। চ্যালেঞ্জিং পুঁজি পেল বাংলাদেশ।
২৪ দিন আগে

অবিশ্বাস্য কিছু না ঘটলে আজই ইতি ঘটতে পারে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মিরপুর টেস্টের।
২৪ দিন আগে

৬০ রানেই ৬ উইকেট হারিয়ে তখন কেবল গুটিয়ে যাওয়ার অপেক্ষা। কিন্তু সেখান থেকে নাঈম হাসান ও জাকের আলী কিছুটা প্রতিরোধ গড়েন। দিনের বাকি সময় আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।
২৫ দিন আগে

মিরপুরে টসে জিতে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৭২ রান করে বাংলাদেশ। যেখানে টাইগাররা শেষ ৭ উইকেট হারায় মাত্র ৫১ রানে। জবাবে ওয়েস্ট ইন্ডিজের প্রথন ইনিংস শেষ হয় ২৪৫ রানে। ২৭ রানের লিড পায় টাইগাররা।
২৫ দিন আগে

নাঈমের বোলিং ঘূর্ণিতে শেষ হলো ক্যারিবীয়দের প্রতিরোধ।
২৫ দিন আগে

চোটের কারণে দ্বিতীয় দিন কিপিং না করলেও তৃতীয় দিন দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন লিটন।
২৫ দিন আগে

বাংলাদেশের ২৭২ রানের বিপরীতে ১৩৪ রানে ৪ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের। ৬ উইকেট চাই মিরাজ-তাইজুলদের।
২৫ দিন আগে

এরপর জোড়া আঘাত হানে তাইজুল ইসলাম। কেভাম হজ (৭) ও আমির জ্যাঙ্গোকে (০) ফিরিয়ে সফরকারীদের চাপে ফেলেন তিনি। ৯৭ রানে ৪ উইকেট হারায় তারা। এর আগে ইনিংসের প্রথম উইকেট পেয়েছিলেন হাসান মাহমুদ, ফেরান ব্রেন্ডন কিংকে (১৫)।
২৬ দিন আগে


