বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, মিরপুর টেস্ট, লিটন দাস, শরিফুল ইসলাম
উইকেট কিপিংয়ে ফিরেছেন লিটন দাস। সংগৃহীত

হাতের চোটের কারণে দ্বিতীয় দিন উইকেটের পেছনে দাঁড়াতে পারেননি লিটন দাস। তার পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে কিপিংয়ের দায়িত্ব সামলেছিলেন জাকের আলী। তবে মিরপুর টেস্টের তৃতীয় দিন সকালে আবার গ্লাভস হাতে ফিরেছেন লিটন।

Advertisement

প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় ডান কনুইয়ে আঘাত পান লিটন। এরপর তাকে পর্যবেক্ষণে রাখে দলের চিকিৎসক বিভাগ। চোটের কারণে দ্বিতীয় দিন কিপিং না করলেও তৃতীয় দিন দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি। আছেন উইকেটের পেছনে।

এদিকে শুক্রবার তৃতীয় দিনের সকালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে সাফল্য পান শরিফুল ইসলাম। ফিফটি করার পর ত্যাগনারায়ণ চন্দরপলকে ফিরিয়ে বাংলাদেশকে পঞ্চম উইকেট এনে দিয়েছেন এই পেসার। চন্দরপল আউট হন ১৮৪ বলে ৫৬ করে।

তবে এরপর জাস্টিন গ্রিবসের সাথে যোগ দেন রোস্টন চেজ। জমে উঠেছে দুজনের জুটিও। তাদের ব্যাটে ভর করে ক্যারিবীয়দের রান ইতোমধ্যেই ২০০ পেরিয়েছে। ৭৩ ওভার শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ২১১। লিড নিতে তাদের চাই আর ৬১ রান।

অন্যদিকে বাংলাদেশ আছে উইকেটের অপেক্ষায়। দ্রুত কিছু উইকেট তুলে নিতে না পারলে বিপদ বাড়তে পারে দলের জন্য।