লোড হচ্ছে...
গাজীপুরের কাপাসিয়ায় ৫০ জন অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের হাতে হুইলচেয়ার তুলে দেয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মো: সালাহউদ্দিন আইয়ুবীর উদ্যোগে তুরস্কের একটি মানবিক সহায়তা সংস্থার অর্থায়নে মঙ্গলবার বিকেলে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২৫ দিন আগে

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত ছাত্র ইসলামী আন্দোলনের সাবেক সাথী-সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২৫ দিন আগে

লাকসামে কুমিল্লা দক্ষিণ জেলা শাখার ৩টি উপজেলা ও ২টি পৌরসভার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ‘রুকনদের আত্মগঠনের পাশাপাশি দায়িত্ব পালনে আরো সচেষ্ট হতে হবে।’
২৫ দিন আগে

শীর্ষ দশে বাংলাদেশের চার বোলারের উপস্থিতি দেশের পেস আক্রমণের কার্যকারিতার চিত্র তুলে ধরছে। বিশেষ করে নাহিদ রানার শীর্ষস্থান ও তাসকিন আহমেদের দ্বিতীয় অবস্থান তালিকায় বাংলাদেশের বোলারদের আধিপত্যের ইঙ্গিত দিচ্ছে।
২৫ দিন আগে

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
২৫ দিন আগে

ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহেরকে নিয়ে ফেসবুকে দুর্গাপূজা-সংক্রান্ত ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত।
২৫ দিন আগে

শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘এ সরকার সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
২৫ দিন আগে

এ উপলক্ষে বিদায়ী সচিব শেখ মুর্শিদুল ইসলামের সম্মানে আয়োজিত বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠানে ফাউন্ডেশনের কার্যক্রম আরো গতিশীল, জনমুখী ও কার্যকর করতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
২৬ দিন আগে

সাক্ষাৎকালে নূরুল ইসলাম বুলবুল পৃথক উপজেলা গঠনের প্রয়োজনীয়তা, যৌক্তিকতা ও গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ও দিয়াড় অঞ্চলের সাতটি ইউনিয়নের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, যোগাযোগব্যবস্থা এবং প্রশাসনিক সেবা পাওয়ার বাস্তব চিত্র ব্যাখ্যা করেন।
২৬ দিন আগে

রাষ্ট্রপতি বলেন, ‘গণমাধ্যমকর্মীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনের ভূমিকা পালন করতে হবে। সব কর্মী ও সংগঠনকে ঐক্যবদ্ধভাবে নিজেদের পেশাগত স্বার্থ সংরক্ষণে সোচ্চার হতে হবে।’
২৬ দিন আগে

উপ-পরিদর্শক (এসআই) জিয়া বলেন, ‘ওসির নির্দেশে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে।’
২৬ দিন আগে

‘বিরোধী দলের সহযোগিতা পাওয়ার যোগ্যতা সরকারের নেই। আজ থেকে সরকারকে নয়, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবে বিরোধী দল।’
২৭ দিন আগে

‘বর্তমান ও বিগত সরকারের সময়ে আলিয়া মাদরাসা থেকে শিক্ষার্থীদের মুখ ফিরিয়ে নিতে নানা ষড়যন্ত্র করা হয়েছে। এর অংশ হিসেবে আলিয়া মাদরাসার শিক্ষাকাঠামোকে স্কুল-কলেজের মতো করে ফেলা হয়েছে। এখন স্কুল-কলেজে যে বই পড়ানো হয়, মাদরাসাতেও একই বই পড়ানো হচ্ছে।’
২৭ দিন আগে

খুলনাসহ সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বিভিন্ন সময়ে জাতিকে সংবিধানের সবক দেন। অথচ তার মন্ত্রণালয়ের দায়িত্ব হলো দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা ঠিক রাখা। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকলে, পত্রিকার পাতা উল্টালে নিত্যদিনই হত্যা, খুন, ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজির সংবাদ দেখি। সাধারণ মানুষ বর্তমানে সব সময় আতঙ্কে থাকে, না জানি কখন কী ঘটে। খুলনার সমস্যা তো আরও বেশি। গত কয়েক দিন প্রায় প্রতিদিনই হত্যা, গোলাগুলির ঘটনা ঘটেছে, আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা হয়েছে, ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজির ঘটনা তো আছেই। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব বিষয়ে কোনো কাজ না করে তিনি থাকেন শুধু সংবিধান নিয়ে।
২৭ দিন আগে

রাষ্ট্রপতি বলেন, আমরা চাই এই দেশের সংবিধান প্রত্যেকটি ধর্মের মানুষকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার রক্ষা হোক। এ দেশের নাগরিকগণ যে ধর্মেরই হোক না কেন, তারা তাদের অধিকার রক্ষার জন্য অত্যন্ত সচেতনভাবে কাজ করবেন এবং কোথাও কোনো ব্যত্যয় ঘটলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।
২৭ দিন আগে

ইরানের সাথে নিজেদের অন্যতম প্রধান সীমান্ত বাণিজ্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান। আপাতত বন্ধ করে দেয়া হয়েছে দেশটির অফিসিয়াল গাবদ-রিমেদান ও তাফতান সীমান্ত দিয়ে সব ধরনের পণ্য পরিবহন।
২৭ দিন আগে

সনাতন ধর্মাবলম্বীদের যেসব সমস্যা রয়েছে, সেগুলোর সমাধানে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করবে বলে আশ্বস্ত করেন রাষ্ট্রপতি। তিনি পূজার সফলতা কামনা করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনকারীদের ধন্যবাদ জানান।
২৭ দিন আগে

বিশ্বশান্তি ও মানবতার মুক্তির প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, ‘শুধু দক্ষতা মানুষকে কর্মক্ষম করে, কিন্তু নৈতিকতা তাকে সঠিক পথ দেখায়। দক্ষতার সাথে নৈতিকতার সমন্বয় না ঘটলে জ্ঞান ও প্রযুক্তি মানবকল্যাণের পরিবর্তে ধ্বংসের কারণ হতে পারে।’
২৭ দিন আগে

‘গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভের রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যসহ এ পর্যন্ত ১০ পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশান্তির খোঁজে বেড়াতে এসে এমন মর্মান্তিক পরিণতি নিহতদের পরিবারগুলোর জন্য অপূরণীয় ক্ষতি। একইসাথে এ ঘটনা দেশের পর্যটনকেন্দ্রগুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।’
২৮ দিন আগে

ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকার মসজিদ কমিটির নেতা, বাড়ির মালিক, বিশিষ্ট ব্যক্তি ও মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতাদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ...
২৮ দিন আগে


