
কুমিল্লার বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে সোমাইয়া ইসলাম রুমি (২১) নামে এক গৃহবধূকে নির্যাতন ও পেটে লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মো: বায়েজিদকে আটক করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার বাকশীমুল ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোমাইয়া ইসলাম রুমি বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের নুরুল ইসলাম হুজুরের মেয়ে।
সোমাইয়ার পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে তার স্বামী ও শাশুড়ি মিলে তাকে নির্যাতন করেন এবং পেটে লাথি মারেন। এতে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে সামাজিকভাবে মো: বায়েজিদের সাথে সোমাইয়ার বিয়ে হয়। তাদের দেড় বছর বয়সী বারিহা নামে একটি কন্যাসন্তান রয়েছে।
এ বিষয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিয়া বলেন, ‘ওসির নির্দেশে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে।’
তিনি বলেন, ‘এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








