লোড হচ্ছে...
আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইবি এবং শৈলকূপা থানার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে প্রতিবছর বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। ২০২৫ সালের ডিসেম্বরে পাঁচটি কেন্দ্রে প্রায় তিন হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে থেকে ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরিতে ৩৫৯ জন বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে। আজকের অনুষ্ঠানে তাদেরকে বৃত্তির টাকার চেক ও সনদ দেয়া হয়।
২৮ দিন আগে

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। একইসাথে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।
২৮ দিন আগে

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় ওই চিকিৎসকের কক্ষটিও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের এমন আচরণ ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
২৮ দিন আগে

বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বামনা আসমাতুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে বিএনপির এক দলীয় কর্মীসভায় জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি বলেছেন, দলীয় মনোনীত প্রার্থী নির্বাচনে জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে তিনি উন্নয়নকাজ করবেন না। তার এমন বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং মহান জাতীয় সংসদের সদস্য হিসেবে নেয়া শপথের সাথে সাংঘর্ষিক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
২৮ দিন আগে

সরকার দেশের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অনুরূপ সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়গুলোর পরিচালনা, সংস্কার ও উন্নয়নে সহায়তা দিয়ে যাচ্ছে। পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা প্রদানের পাশাপাশি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরো জোরদার এবং ধর্মীয় কল্যাণমূলক অনুদান ও ব্যবস্থাপনায় আরো কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
২৯ দিন আগে

সংসদ সদস্য বলেন, ‘সমাজ থেকে দুর্নীতি, অন্যায়, অনিয়ম ও বৈষম্য দূর করতে হলে প্রত্যেককে আগে নিজের জীবন সংশোধন করতে হবে।’
২৯ দিন আগে

বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজের অন্যতম ভিত্তি। সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের পরিবেশ নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব।
২৯ দিন আগে

মারদিয়া মমতাজ বলেন, ‘আব্বু-আম্মুই আমাদের সবচেয়ে ভালো বন্ধু। যেকোনো ভয় কিংবা ভুলের কথা মা-বাবাকে জানাতে হবে।’
২৯ দিন আগে

ছোটখাটো মতভিন্নতা দূরে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কোরআন ও রাসুলুল্লাহ সা:-এর সুন্নাহর আলোকে সমাজ গঠনে কাজ করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান, এমপি।
২৯ দিন আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী পৌরসভার উদ্যোগে দিনব্যাপী ‘বাছাইকৃত কর্মী শিক্ষা শিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত এ শিক্ষা শিবিরে দলের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য...
২৯ দিন আগে

নোয়াখালীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গণিতচর্চা, মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর লক্ষ্যে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
২৯ দিন আগে

ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে আয়োজিত এ মিলনমেলায় অতীতের আন্দোলনের স্মৃতি, পারস্পরিক সম্পর্ক জোরদার এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। বক্তাদের বক্তব্যে জামালপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়টি প্রাধান্য পায়।
২৯ দিন আগে

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।
২৯ দিন আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেছেন, ‘জামায়াতে ইসলামী নেতৃত্বে থাকলে সমাজের একটি পরিবারও অবহেলিত থাকবে না।’
২৯ দিন আগে

দ্বিপক্ষীয় সাংস্কৃতিক বিনিময় চুক্তির আওতায় পাকিস্তান সরকারের আমন্ত্রণে চার দিনের সফরে আজ ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশের একটি সাংস্কৃতিক দল।
২৯ দিন আগে

‘একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে হলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে।’
২৯ দিন আগে

‘জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা বর্তমানে কেন্দ্রীয় সরকার পরিচালিত হলেও দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে ক্ষমতাসীন দল বিএনপির পছন্দের দলীয় লোক দিয়ে।’
২৯ দিন আগে

তিনি শুক্রবার চট্টগ্রাম বন্দর শহীদ মুন্সি ফজলুর রহমান অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর আয়োজিত থানা ও সেক্টর কার্যনির্বাহী কমিটির সদস্যদের দিনব্যাপী লিডারশিপ ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
২৯ দিন আগে

চিফ হুইপ বলেন, ‘কোনো সন্ত্রাসী আমার পাথরঘাটা থাকতে পারবে না, কোনো দখলবাজ থাকতে পারবে না।’
২৯ দিন আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যক্তির পরিচয় বা অবস্থান নয়, বরং ন্যায়নীতি ও গ্রহণযোগ্য প্রমাণকে প্রাধান্য দিতে হবে।’
২৯ দিন আগে


