
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে সব ধর্মের মানুষ সমঅধিকার ও নিরাপত্তা পান।’
সোমবার (১৯ অক্টোবর) রাতে ফরিদপুরের সালথা উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘বিগত বছরগুলোর তুলনায় এবারের দুর্গাপূজা উদযাপনে পার্থক্য রয়েছে। বর্তমানে দেশে একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। গত ফেব্রুয়ারিতে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করেছে। এ সরকার সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১৭ বছর মানুষ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পার করেছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে সম্প্রীতির এ বন্ধন আরো সুদৃঢ় হবে। এটাই বাংলাদেশের সৌন্দর্য ও মাধুর্য।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অবস্থান তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ১৮ কোটি মানুষকে আশ্বস্ত করতে চাই, তারা যে ধর্মের বা বর্ণেরই হোন না কেন, সবাই সমঅধিকার নিয়ে বাঁচবেন। আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না।’
তিনি দাবি করেন, বিগত সরকারের সময়ের তুলনায় এ বছর পূজামণ্ডপগুলোতে বরাদ্দ বাড়িয়েছে বর্তমান সরকার।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘নিজেদের মধ্যে কোনো ধরনের কোন্দল সৃষ্টি করা যাবে না। সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজের মাধ্যমে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








