লোড হচ্ছে...
‘গোয়েন্দা তথ্য সংগ্রহে সাদা পোশাকে পুলিশ কাজ করছে। কারখানা, শ্রমিক ও জনসাধারণের নিরাপত্তায় জেলা পুলিশ ও শিল্প পুলিশ দায়িত্ব পালন করছে। শ্রমিক সেজে উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
২৪ দিন আগে

‘সাইমুম রেজার বিদেশ ভ্রমণের ওপর কোনো নিষেধাজ্ঞা ছিল না। ফলে তিনি কোথায় যাচ্ছেন বা যাবেন না, সে বিষয়ে চিফ প্রসিকিউটরের কার্যালয়ের কিছু করার নেই।’
২৪ দিন আগে

নাটোরের বড়াইগ্রামে দীর্ঘ দুই যুগ বিনা বেতনে শিক্ষকতা করে এবং ঋণের চাপে অতিষ্ঠ হয়ে শৈলেন্দ্র কুমার চৌধুরী মানিক (৫৬) নামে এক কলেজ শিক্ষক আত্মহত্যা করেছেন। প্রায় দুই যুগ ধরে শিক্ষকতা করেও তিনি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সরকারি তহবিল মান্থলি পেমেন্ট অর্ডারের (এমপিও) অন্তর্ভুক্ত না হওয়ায়, কোনো বেতন পাননি
২৪ দিন আগে

দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস ইনচার্জ আবুল কালাম আজাদের মৃত্যুতে নেত্রকোনায় বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধিরা গভীর শোক ও মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
২৪ দিন আগে

প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির মহাপরিচালকের দায়িত্বে থাকা আহসান হাবীব পলাশকে পুলিশ সদরদফতরের অতিরিক্ত আইজিপি করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে দেয়া হয়েছে এসআরবির ডিজির দায়িত্ব।
২৪ দিন আগে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের মামলায় বিদেশী আইনজীবী নিয়োগের বিষয়ে শুনানি হয়েছে। শুনানিতে প্রসিকিউটর...
২৪ দিন আগে

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া এই দলের সাথে আশরাফুলের নতুন দায়িত্বটিও তাই গুরুত্বপূর্ণ। ব্যাটারদের প্রস্তুতি ও পারফরম্যান্সে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে সাফল্য এনে দেয়াই এখন তার লক্ষ্য।
২৪ দিন আগে

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) এবং বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাসের (বি-স্ক্যান) প্রতিনিধিদল।
২৪ দিন আগে

মিশরে বাংলাদেশী শিক্ষার্থীদের সংগঠন ইত্তিহাদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। মাহবুবুল আলমের নেতৃত্বে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের উপস্থিতিতে কায়রোতে চমৎকার এই আয়োজন সম্পন্ন।
২৪ দিন আগে

সীতাকুণ্ডের কুমিরায় লরির ধাক্কায় একটি বাস উল্টে সেটির নিচে চাপা পড়ে নিহত হন আইআইইউসি’র ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা মুশফিরাত। দুর্ঘটনায় রাজিয়া নামে আরেক শিক্ষার্থী আহত হন।
২৪ দিন আগে

ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার্স তালিকা অনুযায়ী, সোমবার আম্বানির সম্পদ ১০ দশমিক পাঁচ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৮৮০ কোটি ডলারে। এ নিয়ে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তিনি ২৩তম স্থানে উঠে এসেছেন। অন্যদিকে ঝাং ইমিংয়ের সম্পদের পরিমাণ আট হাজার ৪০০ কোটি ডলার।
২৪ দিন আগে

পেসার মারুফা আক্তারকে ছাড়াই আইসিসি নারী টি-টোয়েন্টি ইমার্জিং নেশন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডান পায়ের গোড়ালির ইনজুরির কারণে...
২৪ দিন আগে

সাক্ষাৎকালে প্রতিনিধিদল পবিত্র কোরআনের শিক্ষা বিস্তার, বিশুদ্ধ তেলাওয়াতের চর্চা, যুগোপযোগী ক্বারী ও কোরআন বিশেষজ্ঞ তৈরির উদ্যোগ এবং আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব আরো সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করেন।
২৪ দিন আগে

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এ সামিটের আয়োজন করছে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
২৪ দিন আগে

ইতালিয়ান ভাষা শিক্ষা, সুনির্দিষ্ট কর্মদক্ষতা অর্জন এবং পেশাগত সঠিক আচরণ ও মূল্যবোধ বিকাশে কার্যকর মডেলটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকার এই পূর্ণাঙ্গ কাঠামোটিকেই জাতীয় পর্যায়ে বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে এবং বিভিন্ন স্তরে কার্যকরভাবে বাস্তবায়ন করতে চায়।
২৪ দিন আগে

বিয়ের আগে নিধি রাজদানকে ইসলাম ধর্ম গ্রহণ করানো উচিত ছিল বলেও মন্তব্য করেছেন তিনি। নিধি ইসলাম গ্রহণ করে ইসলামী রীতি মেনে বিয়ে করলেই তা কেবল শরিয়তসম্মত হতে পারত বলে দাবি করেছেন মুফতি শাহাবুদ্দিন।
২৪ দিন আগে

মধ্যপ্রাচ্যবিষয়ক কূটনীতিতে সৌদি আরবের সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেয় চীন। দুই দেশের শীর্ষ নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় চীন-সৌদি সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। একই সাথে এ সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
২৪ দিন আগে

এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে পাকিস্তানের ফয়সালাবাদে গত ২২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ‘কন্টিনেন্টাল হ্যান্ডবল রেফারিজ কোর্স’-এ সফলভাবে অংশগ্রহণের মাধ্যমে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের (বিএইচএফ) এই দুই রেফারি।
২৪ দিন আগে

বিএনপি সরকারের গঠিত ১২ সদস্যের ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে মতবিনিময় সভার আয়োজন করে। তবে সভায় আমন্ত্রিত অতিথিদের বেশির ভাগই অংশ নেননি।
২৪ দিন আগে

মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে ধানমন্ডি ১০/এ-এর ২৭ নম্বর বাসায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট বিকেল ৩টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
২৪ দিন আগে


