ধানমন্ডিতে ১৪ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডিতে ১৪ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে। সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে ১৪ তলা একটি ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

Advertisement

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে ধানমন্ডি ১০/এ-এর ২৭ নম্বর বাসায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট বিকেল ৩টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সহায়তার জন্য পলাশী ফায়ার স্টেশন থেকে আরো দু’টি ইউনিট পাঠানো হলেও প্রয়োজন না হওয়ায় সেগুলো ফেরত পাঠানো হচ্ছে।