
দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস ইনচার্জ আবুল কালাম আজাদের মৃত্যুতে নেত্রকোনায় বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধিরা গভীর শোক ও মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) তারা বগুড়ার এ জ্যেষ্ঠ সাংবাদিকের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দেন।
নেত্রকোণা জেলা জমিয়তে ইসলামের সভাপতি মুফতি মোহাম্মদ তাহের কাসেমী, জামিয়া হোসাইনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাইয়ুম, মুফতি মোহাম্মদ জাকারিয়া, খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী মোহাম্মদ আব্দুর রহিম, আব্দুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ দেলোয়ার খান, নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও নয়া দিগন্তের জেলা প্রতিনিধি ফজলুল হক রোমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, রোববার দিবাগত রাত ২টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবারে স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








